দর্পণ || পিনপোস্ট || প্রতিশোধ ~ আরতি ধর




পোস্ট বার দেখা হয়েছে

প্রতিশোধ

আরতি ধর


পৃথিবীর ও বুঝি পিঠ ঠেকে যায় দেয়ালে! 

সারাক্ষণ নির্যাতন, সভ্যতার উন্নতির খেয়ালে। 


মাথায় আঘাত অবিরাম ওই ডিনামাইটের

হাত পা কেটে পঙ্গু করে বসত বাড়ে। 


গর্ভে ভরে সারা জঞ্জাল যায় না গোনা

আবার কোথাও বুক খালি করে তুলেছে সোনা! 


হৃদয়'টাকে হাৎরে খোঁজা স্বভাব দোষে

ভাবছি না তো রাগ উঠলে উঠবে ফুষে! 


চাইছি কেবল নিঃস্ব করে করব ফকির

সব ছিনিয়ে হবোই সবাই রাজা উজির। 


সহ্যসীমা পার হলে যে ঘুরতে হবে

হায়রে মানুষ এই কথাটি বুঝবে কবে? 


প্রলয় নাচন নাচছে দেখো আজ প্রকৃতি

ধ্বংসলীলা বন্ধ করার সাধ্য কারও আজ আছে কি? 


আজকে বুঝি সময় এসেছে ফিরিয়ে দেবার

নিজের দেওয়া ফেরত পেয়ে দোষ দেই কার? 


সব ভুললেও একটা কথা  বেশ মনে আছে

সব ক্রিয়ার ই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ