দর্পণ || ১৭ তম সংখ্যা || চিঠিপত্র || সুতপা ব্যানার্জী ( রায়)




পোস্ট বার দেখা হয়েছে

কলমে সুতপা ব‍্যানার্জী(রায়)


প্রিয় দর্পণ,

দর্পণ সত‍্যিই পরিবারের মনের আয়না হয়ে উঠেছে।

সাহিত‍্যের উৎকর্ষ কাকে বলে তা বার বার আতরের গন্ধ ছড়িয়ে প্রমাণ করেছে। পরিবারের অ‍্যাডমিনরা যথেষ্ঠ সক্রিয় সাহিত‍্য ও সামাজিক সংস্কারের প্রসারে। দর্পণের সামাজিক কাজগুলোও খুব ভাল লাগে, সে শীতে বস্ত্র বিতরণ হোক বা চিকিৎসা সহায়তা। করোনাকালীন সময় মানে ইদানিং-এ সাধ‍্যের মধ্যে থেকে বঙ্গীয় সাহিত‍্য দর্পণের প্রচেষ্টার প্রতিদিনের পোস্ট নজরে পড়েছে। বর্তমানে সবুজায়নের আহ্বানে বৃক্ষরোপণ এরকম একটা

গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার আহ্বান চলছে। সাহিত‍্য পরিবারের সদস‍্য হয়ে যুক্ত থাকতে পেরে অত‍্যন্ত প্রীত হয়েছি। পথ চলার সাথী হয়ে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সব শেষে কাব‍্য করে বলা যায়-


      সবার দাবীতে পথের অমসৃণতায়,

       ভেঙেছো গণ্ডি হিসেবের বেড়া,

   কলমের কাব‍্য শুধু নয়, হৃদয়েও পাথর ভাঙা,

       আঁজলা জলে পাহাড় ধুয়ে দাও,

    নরম মোমের আলো বিকিরিত দৃপ্ত তেজে

         সময়ের ধুলো সরিয়ে স্বচ্ছ আকাশ।

             

       অন্তহীন শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে-


                   পরিবারের সদস‍্যা 

                   সুতপা ব‍্যানার্জী(রায়)

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ