দর্পণ || বর্ষা সংখ্যা ২০২১ || এই দুর্যোগে...... হেমন্ত সরখেল




পোস্ট বার দেখা হয়েছে

এই দুর্যোগে......

হেমন্ত সরখেল


এই!!!!

     এখন ও হচ্ছে বৃষ্টিটা?

            কারেন্টটাও কি নেই? 

ক্ষতি কি যদি অভিসার সেরে ফেলি এই বেলাতেই?


সেদিন ও তো নীলাম্বরী এমনই ছিল দুর্যোগ

তার ই মাঝে হ'ল দেখা পেরিয়ে কতো দুর্ভোগ!

না হয় আজকে আমরা একটু বেশী পরিচিত

তা বলে কি প্রেম জাগে না সেই সেদিনের মতো?


              এই শোন না!

একটিবার তোমার ওই জানালায় এসো না!

   আকন্ঠ বৃষ্টি গিলে ছাতিম তলায় আমি

 অপেক্ষা রেখেছি বুকে আসবে বলে তুমি

    হও না আবার বর্ষাস্নাত উদ্ভিন্না আজ

তোমার জন্যই ছেড়ে এলাম 'দো টকিয়া'র' কাজ!!

                 

আবার কবে এমন একটা রাত পাব কে জানে

 বিদ্যুতের এমন চমক আসবে আসমানে

এমন সুযোগ তৈরি তোমার অভিসারের খেয়ালে

কাল হয়তো হবে আফসোস এ তুমি কী হারালে

   প্রকৃতি আজ সাথে আছে নিয়ে ঘনঘটা

এসো না গো! সার্থক হোক এই অঝোর বর্ষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ