পোস্ট বার দেখা হয়েছে
"স্বপ্ন ভঙ্গের শব্দ"
কলমে শিবানী বাগচী
নাঃ গো না!
সেদিন সত্যিই পৌঁছাতে পারিনি
ওই ভয়ঙ্করকে সামাল দিতে?
চৌকাট বিহীন বন্ধ কপাটের
তোলপাড় আছাড়কে উপেক্ষা করেও পারিনি সদর দরজায় দাঁড়াতে!
নির্লজ্জের মতো শুধু চেয়ে থেকেছি,
প্রকৃতির রোষানলকে প্রত্যক্ষ করতে
অপার বিস্ময়ে!
চারিদিকে তখনো লন্ডভন্ড, বিদ্ধস্ত,
দূর্দ্দম, তুলকালাম -
স্বপ্ন ভঙ্গের কি নিদারুন কড়মড় হাহাকার?
কান পাতলেই শুনেছি -
নিকষ আকাশে বজ্র বিষান হুহুঙ্কারে,
সর্বগ্রাসীর কানফাটা হৃদয় বিদারক চিৎকার!
তারই মাঝে শুনেছি -
মাতৃহারা ক্ষুধাতুর দুধের শিশুর
একটানা কোঁকানো ক্ষীণ স্বর কান্না !
সর্বগ্রাসীর ছোবলের দাপটে,
দিশেহারা ভালবাসাদের
কাতরানো ছটফট প্রাণ ব্যথাতুর চোখে যেন আমায় দেখে হাত বাড়ায়!
উপকুলের আছড়ে পড়া তুফানে,
ভেজা কাক তারও যে ভেঙেছে আজ ঘর, ভেঙেছে তার আশাহত এক বুক ভালোবাসাও!
ধ্বংসের লেলিহান আবেশে সর্বহারারা বার বার সব হারায়,
কাতরানো মাতাল আবেশে!
হারানো মুহূর্ত আর -
হারিয়ে ফেলা ফুরসতের আস্ফালনে
কাদা মাটি মাখা ক্লান্ত দেহ,
অগত্যা মৃত্যুর গান গায়!!!

0 মন্তব্যসমূহ