দর্পণ || ১৭ তম সংখ্যা || চিঠিপত্র || বন্দনা পাত্র




পোস্ট বার দেখা হয়েছে

প্রিয় দর্পণ

আমার মাকে লেখা একটি চিঠি

 বন্দনা পাত্র 


শ্রীচরণেষু

               মা,কেমন আছো? এই প্রথম তোমাকে চিঠি লিখছি।কতোদূরে এসেছি তোমাকে ছেড়ে। মনের ভেতর না বলা কথা গুলো তোলপাড় করছে।শ্বশুর বাড়িতে এসে তোমাকে পাই না।তোমার আদর, কন্ঠস্বর কিছুই পাই না।মনের ভেতরটা কেমন হু হু করে ওঠে।মাঝে মাঝেই চোখ থেকে টপ্ টপ্ করে জল পড়ে। ভীষণ তোমাকে দেখতে ইচ্ছে করে।


তোমার কাছে আমার অনেক অভিযোগ। কেন এত আদর দিয়ে বড় করেছিলে আমাকে?যখন জানতে আমাকে শ্বশুর বাড়ি পাঠাবে।তোমার মতো কেউ ভালোবাসে না।আমার নির্ঘুম রাত তোমায় খোঁজে। প্রাণখুলে হাসতে পারি না।চিৎকার করে কাঁদতে পারি না।আমার স্নেহের নীড় ফেলে এসেছি।বিধাতার কাছে পাওয়া শ্রেষ্ঠ উপহার তুমি।তোমার জন্যই আমার পড়াশোনা।তোমার জন্যই আমার সুরের কণ্ঠ। 

সবকথা এই চিঠিতে লিখে বোধহয় শেষ করতে পারব না। তাই আজ এই পর্যন্তই থাক।তুমি খুব ভালো থেকো মা।করোনা চলে গেলে আমি তোমার কাছে যাবো।তোমাকে জড়িয়ে আমি অনেক আদর নিয়ে সারা শরীরে মেখে নেব।তুমি আমার খুব ভালো মা।তোমায় ছাড়া আমি কিছুই পারি না।তুমি সবসময়ই ভালো থেকো।


                               ইতি 

                          তোমার স্নেহধন্য 

                             রীনা 









একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ