পোস্ট বার দেখা হয়েছে কলমে লাবনী
প্রিয় দর্পণ,
বন্ধু অমিত ,
জানি হয়তো ভালোই আছিস পরিবারের সাথে -- সঙ্গে work from home .. দিব্য কেটে যাচ্ছে দিন.! জানিস তোকে ভীষণ দেখতে ইচ্ছে করে .. সেই আগের মতো তাড়াতাড়ি অফিসের কাজ সেরে মেট্রো ধরে কেমন চলে আসতিস গড়িয়া -- একটু দেখা পাওয়ার জন্য , তারপর অলি-গলি হাতে হাত রেখে ঘুরে বেড়াতাম!! আমি হাত পুড়িয়ে তোর প্রিয় খাবার গুলো বানিয়ে নিয়ে যেতাম! কতো তৃপ্তি কতো ভালোবাসা মাখিয়ে খেতিস আর আমি দুচোখ ভোরে তোকে দেখে মুগ্ধ হতাম ! ! তারপর - তারপর তোর বাড়ি ফেরার তাড়া জোরজবরদস্তি দোকানে নিয়ে গিয়ে কত্তো চকলেট কিনে আমাকে বাড়ি ছেড়ে মেট্রো ধরে তুই ফিরে যেতিস।
"নতুন অসুখের" মাঝে সেসব কাটানো দিন গুলো কেমন হারিয়ে যাচ্ছে রে।
আবার কবে তোর দেখা পাবো -- পৃথিবী আবার কবে সুস্থ হবে ঠিক আগের মতো ?!
আবার কবে তুই আর আমি উড়ে বেড়োবো ডানা মেলে পাখির মতোন !?
কবে !!??
ভালো থাকিস অমিত .. নতুন অসুখের মাঝে নিজের যত্ন নিস। পৃথিবী সুস্থ হলে আবার আমাদের দেখা হবে , নিশ্চয়ই হবে। সেই আশায় দিন গুনছি।। ইতি
তোর প্রিয় বান্ধবী
লাবনী

0 মন্তব্যসমূহ