পোস্ট বার দেখা হয়েছে
ঝড়ে হারিয়ে যাওয়া সহজ হবে না
অমল কুমার বর্মন
কিছুতেই ঝড়ে হারিয়ে যাওয়া সহজ হবে না,
কেননা জীবনটা সহজ ধারাপাত নয়;
আছে ক্ষয়,ভয় জীবন যুদ্ধের জয়,
আছে আগ্নেয়গিরি সূর্যের সিঁড়ি
জলের পাহাড়!
সাগরের তীরে রক্তের লাল কাঁকড়া, জোছনা ইলিশ আর
হৃদয়ে শৈবাল,ঝাউবনের সবুজ খোঁপা
স্মৃতির কাঁকর....... কন্ঠস্বর,
ফুলের স্নিগ্ধ বাতাস,পুকুরের মাছ হাঁস
মননের কোষে ভালোবাসা শ্বাস।
কিছুতেই ঝড়ে হারিয়ে যাওয়া সহজ হবে না,
জেগে আছি ঢাকের ছন্দের তাল,সোনালী ধানের খই
জীবনের বিমূঢ় কবিতা স্ট্যাচুর হাতে বই
বিশ্বাসে ভরপুর বিজ্ঞানে জেগে রই!

0 মন্তব্যসমূহ