দর্পণ || পিনপোস্ট || সর্বনাশা ~ নবনীতা




পোস্ট বার দেখা হয়েছে

সর্বনাশা

নবনীতা


উড়িয়ে ধুলো ভাঙা কুলো কালবোশেখী আসে .....

খড়ের চালে হয়েছে ফুটো -সারাবো কোন মাসে!!!

ঘুণধরা ওই আলমারিটা পড়লো ভেঙে ঐ ...

মাঝগাঙেতে ভাসছি একা -উড়লো নাওয়ের ছৈ। 


নুন আনতে পান্তা ফুরোয় অভাবের সংসার। 

একলা নারীর কোমল কাঁধে পরিবারের ভার। 

ঝড়ের মাতন দেখলে পরে বুকটা কেঁপে ওঠে ---

গোয়ালঘরে বাছুরখানা বাঁধা আছে খুঁটে। 


নোনতা জল আজ হার মেনেছে বৃষ্টিধারার কাছে ...

এই বুঝি সব গেলো ভেসে --শঙ্কাতে ভ্রু নাচে। 

হাড়কাঁপানো বাজের আওয়াজ চিরদিনের ভয় ...

একখানা ওই মাটির ঘরে এতটুকু আশ্রয়। 


তোমরা কি আর বুঝবে বলো এই জীবনের যুদ্ধ ...

ঘরে আমার ছাওয়াল আছে ,মা বাপটাও বৃদ্ধ ;

ঝড়বৃষ্টি হলে পরে তোমরা মাতো প্রেমে ....

মোদের জীবন এদের দয়ায় যাচ্ছে দেখো থেমে  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ