দর্পণ || পিনপোস্ট || অসহায় মানব ~ রীনা নস্কর




পোস্ট বার দেখা হয়েছে

অসহায় মানব

রীনা নস্কর


অদৃষ্ট প্রকৃতি হাত ধরে এল দেখো

তাণ্ডব চালালো তারা, বিপদ অনামি,

তুচ্ছ জীবন হঠাত্‍ হয়ে গেল দামি,

অস্তিত্ব সংকটে অতি, বিবেকটা রেখো !


যুদ্ধকালীন অবস্থা বাড়িঘর ভাসে,

ত্রাণ শিবিরে উঠল অসহায় প্রাণ

আকুল আর্তি ঠাকুর করো পরিত্রাণ ।

সর্বস্ব হারিয়ে কাঁদে, অদৃষ্ট যে হাসে !


পাপের ভারে বিশাল ভারী হল ধরা

ধর্মের পায়ে শিকল অধর্ম চঞ্চল,

রক্তের স্বাদে আসক্ত স্বার্থপর গুলো ।


তাইতো এত মারণ ব্যাধি, মৃত্যু জরা !

প্রকৃতির প্রতিশোধে  সবই অচল,

ভাগ্যের পরিহাস,যা ছিল কেড়ে নিল !!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ