পোস্ট বার দেখা হয়েছে
বৃষ্টি-আবেশ
শুভম-বাবু দাস
মেঘের প্রেম বৃষ্টি অক্সিটোসিন, চাতক পাখি বিছিয়ে রাখে মায়া সমুদ্রে জোনাকী হৃদয়,
খাঁ খাঁ খরতাপের পর রিমঝিম বৃষ্টির জোয়ারে ভাসতে চায় প্রেমের যুগল অনুঘটক,
চেয়ে থেকে আঁখিতে পরস্পর, পেখম মেলে নৃত্য করে ময়ুর,
প্রথম কদম ফুল হাসে ভূবনভোলা,
মন জোয়ারের ঢেউয়ে ধ্বনিত হয় হরবোলা।
বৃষ্টিমাখা আদুরে দিনে প্রেম হৃদয়ে শুধু তুই - তুই আর তুই,
কল্পনার রাজ্যে সবটা জুড়ে স্বপ্ন নিয়ে সুখে, মেখে নিয়ে বুকে,
সঙ্গে চলে, গল্প বলে বৃষ্টি ঝরা গানে, জাপটে ধরে ভালোবেসে সুখের অভিধানে।
বৃষ্টি নামে রোজ, ছন্দের কবিতায় শব্দের বাঁধনে কেউ দিয়ে যায় শব্দের খোঁজ,
মনের ব্যালকনিতে জড়ো হয় মধুর স্মৃতির টুকরো হাওয়া,
হৃদয়মুঠোয় সঞ্চিতপ্রেম আর তাতেই হারিয়ে যাওয়া,
হৃদয়ের প্রতি ভিজে পাতায় হয় অঙ্কুরোদগম,
চুপকথারা জেগে উঠে, রিমঝিম বৃষ্টির জোয়ারে ভেসে বৃষ্টিকে খুঁজে,
খোলা ছাদে ওড়ে পতাকা সারাদিন,
বৃষ্টিকে করে সেফটিপিন....!
বৃষ্টির দিনে অশ্রুর ফোঁটা ঢেকে যায় বৃষ্টির মুক্ত ফোঁটায়,
বৃষ্টি চলে গেলে আসে যখন রোদ, বোঝা যায় তখন বৃষ্টিহীন জীবন কতোটা পরাধীন নির্জন বাস্তব।
বৃষ্টি তুই থাক মেঘের প্রেমকে ঘিরে হৃদপিঞ্জর জুড়ে, কাজল চোখের গভীরে,
ছিটিয়ে জল, ভিজবো চল, আকাশটা মেঘলা হলে।

0 মন্তব্যসমূহ