দর্পণ || হে নূতন || আরতি ধর




পোস্ট বার দেখা হয়েছে

হে নূতন

আরতি ধর


খরতাপ বুঝি শুষে নেয়

হৃদয়ের শেষ রসটুকু

পৃথিবী করে অগ্নি স্নান। 


বৈশাখ আসে

ফলের গন্ধ বাতাসে

হাসিমুখে নতুনেরে করি আহ্বান। 


প্রিয় পঁচিশে বৈশাখ

আসে বছর ঘুরে

ধুমধাম নয়, নয় ঘটা করে। 


হে নূতন দেখা দিক আরবার

আসে কানে, বাজে দূরে কাছে

শ্রদ্ধা যে রয়েছে হৃদয়ের গভীরে। 


একটা সম্পূর্ণ জীবন রবিময়

ডুবে যাওয়া, ভেসে যাওয়া

ভেসে যেতে গিয়ে থেমে যাওয়া... 


আগুনের পরশমণি ছুঁতে চাই

রবি সাগরে করি অবগাহন

কোথা থেকে এলো পাগলা হাওয়া... 


ছুঁয়ে থাকি, ডুবে থাকি

জড়িয়ে ধরি একান্তে 

ধূপ পোড়ে নীরবে ... 


গন্ধরাজ গন্ধ ভাসিয়ে দেয়

হাওয়ায়

সে গন্ধ ভেসে ভেসে যায়

বহুদূরে. ....... 


হয়তো তোমার ঠিকানায়

শ্রদ্ধা বিলায়

তোমার জন্ম ক্ষণে

পরম শ্রদ্ধায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ