পোস্ট বার দেখা হয়েছে
আমার নিখিলে রবির প্রকাশে
শঙ্কর তালুকদার
(১৫০তম জন্মবার্ষিকীতে কবি প্রণাম !)
বিহগ আবেগে সকল ভুলের মাঝেও
যেন তাঁরে মনে রেখে যাই-
স্মৃতির অদূরে হৃদয়ের পাড়ে বসেও
শোনিতের স্রোতে ভাসে মন তাই-
আঁখি দুটি মেলে তোমারে দেখিতে-
যদি কভু ভুলে তাঁরে যাই,
নয়ন জুড়ানো সে আবেগের ঘোরে
ফিরে তোমারেই যেন পাই ;
অতিমারীতে সবুজের বাঁকে আজ ,
আকাশের আকুতি কুড়াই!
তোমার নিখিল সে প্রাণেতে মনেতে
যেন রয় শুধু সে ছোঁয়াই ।
জানি না আমি ও, জানে কেহই তো,
কী করে সকলে বোঝাই?
অন্তরে সুর যেন বাজে না মধুর
বেসুরে আজ সে সানাই ;
তাই মানব অন্তরে সকল হারিয়ে,
তুমি যদি আজ ও ছবিই-
হয়ো না সে ছবি, বুঝি তুমি কবি,
সব জানো বুঝি তুমিই !
সেদিনের রবি সে তো হৃদয় করবি
জীবনের অমোঘ সাথীই-
জীবন প্রভাতে যা তব ছোঁয়া সাথে,
তাই তোমারে চেয়েছি সদাই,
হারিয়েও পেয়েছি সদা তব সৃষ্টিরে
যেন দিনে রাতে শুধু তুমিই।
মিলে গোধূলী পেরিয়ে রজনী তমসে-
সে গভীরেও ছোঁয়া তোমাতেই ।
আমার নিখিলে তাই এ রবির প্রকাশে
সদা তাঁরেই যেন খুঁজে বেরাই !

0 মন্তব্যসমূহ