দর্পণ || ইপত্রিকা ২০২১ || ১৩ তম সংখ্যা || আলোচনা - সঙ্গীতা ভদ্র কর্মকার




পোস্ট বার দেখা হয়েছে

স্বামী বিবেকানন্দের জন্ম পরিচিতি

সঙ্গীতা ভদ্র কর্মকার 

            

সর্ব প্রথম স্বামীজির জন্মদিনে সহস্র কোটি প্রণাম

জন্মেছিলেন বীর সন্ন্যাসী তিনি

কলকাতায় ১২জানুয়ারি১৮৬৩খ্রীষ্টাব্দে

(২৯পৌষ১২৬৯বঙ্গাব্দ)

পিতার নাম বিশ্বনাথ দত্ত 

মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী।

তাঁর মায়ের বিশ্বাস কাশি বীরেশ্বর শিবের 

অনুগ্রহে এই পুত্র লাভ। 

তাই তিনি নাম দিয়ে ছিলেন বীরেশ্বর 

যা পরে রুপান্তরিত হয় ডাকনাম 'বিলে'।

স্বামী বিবেকানন্দের আরেক নাম 

নরেন্দ্রনাথ দত্ত ।

তিনি ছিলেন খুবই সাহসী

একজন হিন্দু সন্ন্যাসী,দার্শনিক,লেখক 

আর সর্বোপরি ছিলেন অতীন্দ্রিয়বাদী 

রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য।

রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ এর প্রতিষ্ঠাতা।

শিকাগোর রাস্তায় লাগানো হয় স্বামী বিবেকানন্দের ছবি,

উনি যেই বলেন একটি ধর্ম মহাসভায়

'আমেরিকার বোন ও ভায়েরা'

সঙ্গে সঙ্গে সাত হাজার শ্রোতারা মুগ্ধ হয়ে অভিনন্দন জানায়।

অনেক বানী মানবের মনে দাগ কাটে,

এই ভাবে একদিন মৈত্রী গঠন করে

সকলকে কাঁদিয়ে ৪ জুলাই ১৯০২ খ্রিস্টাব্দে

বেলুর মঠ ,হাওড়ায় দেহত্যাগ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ