দর্পণ || ইপত্রিকা ২০২১ || ১৩ তম সংখ্যা || কবিতা - জয়তী




পোস্ট বার দেখা হয়েছে

বীর সন্ন্যাসী,, 

জয়তী 


ঘাসের উপরে আলোর বিচ্ছুরণ,

 পূর্বাকাশের উদিত ভানুর স্পর্শ,

 "একটি শিশির কণা "--উৎসর্গ করলাম

  হে বীর সন্ন্যাসী ----


 গঙ্গাজলে গঙ্গাপূজোর মতোই

 তোমার আলোয় উদ্ভাসিত দিগদিগন্ত,

 শিশির কণা.... সে তোমারই চরণামৃত।


হে পরমযোগী, বেদজ্ঞ...

বুকের ভেতর লুকিয়ে থাকা স্ফুলিঙ্গ,

নিপীড়িত দরিদ্র বুকের মহাপ্রাণ।


মনে হয় তুমি বড়ো আপনার,

হে মহাজ্ঞানী ঘুচাও অন্ধকার.. তিমিরবিদারী।

জাগ্রত হোক বিবেক, নিখিলের প্রতিঘরে

শাশ্বত হোক তোমারই বাণী।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ