দর্পণ || ইপত্রিকা ২০২১ || ১৩ তম সংখ্যা || কবিতা - বিনিময় দাস




পোস্ট বার দেখা হয়েছে

প্ৰে‌‍রণার এক নাম

বিনিময়  দাস 


যদি উপলব্ধি হয়------

কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্ৰা‍য়,

যদি প্ৰা‍ণে প্ৰা‍ণে অনুভব হয়---

কোটি কোটি লোক অনাহারে করছে হায় হায় ।

যদি  খেয়ালে অস্থি‍রতা আসে----

কোটি কোটি লোক শত শতাব্দী ধরে‌‍ অৰ্ধা‍শনে কাটায় দিন,

যদি অহরহ ভাবনায় পাগল করে মন----

যা একমাত্র বিষয় হয়ে ধ্যানেতে হয় আসীন ।

যদি চিন্তা‍য় বিভোর হয়ে ভোলা যায়-----

বিষয় সম্পত্তি‍, নামযশ, স্ত্ৰী-পুত্ৰ,

স্বা‍মীজী --- তোমার মতে

এ স্বদেশহিতৈষী হবার প্ৰথম ধাপে পদার্পণ মাত্ৰ ।

তোমার মতে------

যদি থাকে ধৰ্ম কথা শোনানোর তাড়া,

আগে চাই দেশের লোকের পেটের চিন্তা দূর করা‍ ।

জনসাধারণকে যদি উন্নত করা‍ যায় শিক্ষা‍য়,

তাই হবে জাতীয় জীবন গঠনের উপায় ।

সবেতেই থাকলে বিশ্বা‍স,

না থাকে যদি নিজের ওপর,

স্বা‍মীজী----তোমার মতে‌‍-----

মুক্ত‍‍‍ি‍ হবে না তার জন্ম জন্মান্তর ।

তোমার আশার বাণী------

দীর্ঘ রজনী প্ৰভাতপ্ৰা‍য়,

তুচ্ছ করো‍ ভয়,

সাহস থাকুক অক্ষয়,,

ঐ যে দিনের আলো দেখা যায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ