পোস্ট বার দেখা হয়েছে
"বিবেকানন্দ"
নয়ন মণি মিশ্র
বিবেকানন্দ
যিনি গৈরিক বসনে আসমুদ্রহিমালয়।
তেজদীপ্ত
অজস্র জ্যোতিষ্কের সৌরমণ্ডল সম।
তিনি জীবের মাঝে শিব খুজেছেন।
নিরন্ন দের মাঝে
মূর্খ দরিদ্র ব্রাক্ষ্মণ চন্ডাল ভারতবাসীকে মানব প্রেম দিয়ে গেছেন।
সারা বিশ্ব আজও তাঁর
মেধায় যেন স্তম্ভিত।
তিনি যুগনায়ক
কর্ম উপাসক
ভারত পথিক
পরিব্রাজক বিবেকানন্দ।
তাঁকে জানলেই ভারতকে জানা হবে–
কবিগুরুর
এই উদ্ধৃতিই তাঁর
বিশালতার পরিচায়ক।
তিনি একে একাধিক
তিনি নরেন্দ্রনাথ,
যুগবতার–
স্বামী বিবেকানন্দ।

0 মন্তব্যসমূহ