দর্পণ || প্রতিষ্ঠা দিবস সংখ্যা ২০২১ || স্মৃতি সাহা চৌধুরী




পোস্ট বার দেখা হয়েছে

স্মৃতি সাহা চৌধুরী 

দর্পণের শুভ জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য,,

 

আজ ১লা জানুয়ারী , 

 তোমার শুভ জন্মদিনে ,,দর্পণ,, |

 আমার হৃদয় বাগিচা হতে তোমায়,

 অর্ঘ্য কুসুম খানি করি অর্পণ |

 তুমি যে যুগিয়েছো কবিতায়,

 অদম্য বাঁচার প্রেরণা |

 তোমার চোখেতেই হেরিনু যেন,

 দুস্থদের চোখের কান্না |

 তোমার সৎ উদ্দেশ্যে

 অনুপ্রাণিত হয়ে অহর্নিশ ,

 হতে পারি যেন এই পৃথিবীতে,

 মানুষের মত মানুষ |

 পথ প্রদর্শক হয়ে তুমি,

 দাও আমায় পথের দিশা |

 সমব্যাথি হয়ে আর্তের পাশে থাকার

 জাগাও অদম্য নেশা |

 কাহাকেও ছোট করে দেখো না তুমি,

 সুযোগ পায় হেথায় সর্বজন |

 আকাশের মত উদার তব মন |

 সবার তরে তব দ্বার অবারিত সারাক্ষণ |

 তোমার কাছে তাই উৎসাহ পেয়েছি |

 পেয়েছি কবিতার যত ভাষা |

 এমনি করে যেন কবিতার অর্ঘ্যে,

 তোমায় জানাতে পারি ভালোবাসা ||

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ