দর্পণ || প্রতিষ্ঠা দিবস সংখ্যা ২০২১ || পারমিতা বসাক




পোস্ট বার দেখা হয়েছে

পারমিতা বসাক 

দর্পণের আলোয় 


দর্পণেরই চোখ দিয়ে আজ 

নতুন লাগে জীবন, 

নতুন পথের দিশা দেখায় 

প্রতিদিন প্রতিক্ষণ। 

ছোট ছোট ভালোবাসা 

ছড়িয়ে সমাজ স্তরে, 

দর্পণের ই স্থান হয়েছে 

মোদের হৃদয় জুড়ে। 

উৎসাহ আর সমাদরে 

ভরায় লেখক প্রাণ, 

কৃতজ্ঞতা জানাই পেয়ে 

দর্পণেতে স্থান। 

ভালোবাসার পত্রিকাটি 

ভরা আশার আলোয়, 

ভবিষ্যৎ এ নতুন দিশায় 

করবে জগৎ জয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ