দর্পণ || প্রতিষ্ঠা দিবস সংখ্যা ২০২১ || সম্পা রানী মোহন্ত




পোস্ট বার দেখা হয়েছে

সম্পা রানী মোহন্ত

" আলোকিত দর্পণ" 


দর্পণ যেন অর্জন হেন

   গড়িছে সাহিত্য পরিবার,

অবতীর্ণ হেতু গুণোৎকর্ম

     প্রমাণিত বারংবার।

সমাজসেবা অতুলনীয়

    আরো কত বৃক্ষরোপণ,

সর্বানুভূতি মাঝে,পুলকিত মনে

    করে তা নিরূপণ।

শিক্ষার আলো ছড়াচ্ছে যেন

    দেশ ও দেশান্তর।

সাগর পেরিয়ে পৌঁছেছে সেথা

    সমুদ্র বরাবর।

ছড়া-কবিতা

      গল্প-জীবনী,

উপন্যাস ছাড়াও

      কত অজানা কাহিনী।

উল্লাসিত মনে ছবি আঁকে যত

       কচিকাঁচা সোনামণি,

সৃজনশীলতার বিকাশ ঘটাতে

       "দর্পণ" ভোলেনি।

জ্ঞান সম্পদে পরিপূর্ণ রবে 

      শিক্ষা সমাচার, 

পৃথিবীজুড়ে "দর্পণ" হবে

 ‌‌     জাতির অহংকার।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ