পোস্ট বার দেখা হয়েছে
এ কে আজাদ
সুখে দুখে দর্পণ
(উৎসর্গঃ কবি ও সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য্য, সভাপতি, বঙ্গীয় সাহিত্য দর্পণ ভারত-বাংলাদেশ শাখা।)
সুখে দুখে দর্পণ মানুষেরই হাসি
জীবনের জয়গানে ভালোবাসাবাসি।
মানুষের পথে হাঁটা মানবতা রব
একসাথে মিলেমিশে সুখী কলরব ।
জীবনের নদী বয় বীচি কলোকল,
সারথির স্বপনে আলো ঝলমল।
জ্যোতিময় পথে হোক গতিময় চলা
দর্পণী বেগে হোক যত না বলা।

0 মন্তব্যসমূহ