দর্পণ || প্রতিষ্ঠা দিবস সংখ্যা ২০২০|| তন্ময় রাণা




পোস্ট বার দেখা হয়েছে

তন্ময় রাণা

প্রাণের দর্পণ


এই তো সেদিন, 

শুরু হয়েছিল তোমার পথ চলাl 

সেদিন তুমি ছিলে 

যেন নরম এক গুল্ম লতা l 


সবার ভালোবাসায় সিঞ্চিত হয়ে 

তুমি আজ 

বটবৃক্ষ রূপে,দিয়ে চলেছো সবাইকে  সাহিত্যের ছায়া l 


নিঃস্ব ছিলাম আমি ফকির বাউল 

মনা, 

কাছে টেনে নিয়েছিলে সেদিন পরম 

স্নেহে,ভরে দিয়েছিলে, 

ভালোবাসায় আমার সে শুন্য ঝোলা l 


তোমাকে পেয়েই,

শিখেছি আজ অল্প বিস্তর শব্দ গাঁথার 

খেলা, 

তোমার থেকেই রপ্ত করেছি মানুষকে 

ভালোবাসাl 

কিভাবে মানুষের পাশে যায় থাকা l 


তোমার মানব সেবার 

এ কর্মযজ্ঞ মানেনি যে কখনো কোনো  

কাঁটা তারের বেড়া,

দেশের সীমানা পার করে আজ তাই তোমার খ্যাতি বিশ্ব জোড়া l 


আজকে তোমার জন্মদিনে কি 

আর বলি 

শুধুই তোমায় সেলাম ঠুকি 

এভাবেই 

এগিয়ে চলো তুমি বিশ্ব জুড়ে আরও 

ছড়িয়ে পড়ুক 

বঙ্গীয় সাহিত্য দর্পণের খ্যাতি l 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ