পোস্ট বার দেখা হয়েছে
বিবেক-নামা
শৈলেন্দ্র নাথ চক্রবর্তী
বলেছিলেন স্বামীজী বলেছিলেন
যুবসমাজের এগিয়ে চলার কথা।
অমিত শৌর্যের মহাধারক যারা
সেই বীরদের গুরু গৌরব গাথা।
চেয়েছিলেন স্বামীজী চেয়েছিলেন
বিদ্যা নয় অর্থ নয় শুভ বোধ
জাগুক সবার মাঝে আর ত্যাজ্য হোক
যত কাম লোভ হিংসা এবং ক্রোধ।
দেখেছিলেন স্বামীজী দেখেছিলেন
অস্পৃশ্যতা অশুচিতা ভাঙে সমাজ
আহ্বান তাঁর -- তরুন রে, তোল রে তোল
সবার সাথে একসাথে চলার কাজ।
পেরেছিলেন স্বামীজী পেরেছিলেন
আন্তর্জাতিকতাবাদের ভাষায়
শিকাগোর মহা ধর্ম- সম্মেলনে
ভুবনবাসীকে ভরাতে ভালোবাসায়।
করেছিলেন স্বামীজী করেছিলেন
সৌভ্রাতৃত্বের পথ-পরিক্রমা।
শত সহচর সাথে নিয়ে নিবেদিতা ।
ছিলেন যিনি তাঁর নিজ ভগিনীসমা।
হয়েছিলেন স্বামীজী হয়েছিলেন
নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ
যত্র জীব তত্র শিব বাণী তাঁর
কর্মই ধর্ম চিত্তে আনন্দ।
গড়েছিলেন স্বামীজী গড়েছিলেন
বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশন
বিশ্ব মানব-কল্যাণে যা ছড়ায়
দেশে দেশে সম্প্রীতি ও শুভ সৃজন।

0 মন্তব্যসমূহ