দর্পণ || ইপত্রিকা ২০২১ || ১৩ তম সংখ্যা || কবিতা - তন্ময় রাণা




পোস্ট বার দেখা হয়েছে

তোমাকে চাই 

তন্ময় রাণা 


আজ এই পূণ্যতিথিতে তুমি 

অধরা!

জীবন যেন এখন শুধুই বিষাদে ভরা!


ইঞ্চিতে ইঞ্চিতে,

চলে এখন রোজ শুধু বাঁচার লড়াই l

রক্তাক্ত সবাই,

কেউ জমি,তো কেউ,স্বজন হারিয়ে দিশা-হারা l


অভাব সেদিনও ছিল,ছিল সেদিনও

এমন বাঁচার লড়াইl 

তবুও তুমি ছিলে মানুষের পাশেl


তোমার দৃপ্ত, 

আদর্শের গনগনে আঁচে পেরেছিলো 

যুব সমাজ, 

নিজেকে সেঁকে নিতেl  


জীবন, 

পেয়েছিলো এক নতুন দিশা চলতে 

সেদিন

মানবতার পথে মিলে-মিশে l 


তোমার প্রিয় যুব শক্তি আজ দিকভ্রান্ত!

প্রলোভন,

আর কামিনী কাঞ্চনের ফাঁদে পড়ে, 

যৌবন- 

ভেজায় প্রায় সবাই আজ,ভোগ আর লালসার রসে মজে l 


আদর্শ, 

ন্যায়-নীতি বোধ,সব যেন গিয়েছে 

দুর্নীতির সুনামিতে ভেসে,

দেশ আজ-  

প্রায়,যাচ্ছে দেখি বিকতে বসে!  


তবুও কিছু পবিত্র মন তোমার 

আদর্শ,ন্যায়-নীতি বোধ,

পিদিপের আলোর মতো বুকে নিয়ে

আজও দেখি পথ হাঁটে l  


প্রণম্য তুমি হে গুণীবর,

তোমার জন্মদিনের এই পুন্য 

তিথিতে, 

প্রণাম জানাই তোমায় শত কোটি বার l


ঈশ্বরের কাছে প্রার্থণা করি বারবার  

সম্ভব হলে  

আবার না'হয় ফিরিয়ে দাও আর একবার

তোমাকে যে আজ-

আমাদের,ভীষণ ভীষণ দরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ