পোস্ট বার দেখা হয়েছে
প্রকৃতি ও নারী
অনন্যা পাল সেনগুপ্ত
প্রকৃতি রুক্ষ শীতে
প্রকৃতি শুষ্ক গ্রীষ্মে
প্রকৃতি জীবন পায় বর্ষার ভরসায়।
শরতে পায় প্রকৃতি উৎসব
হেমন্ত এ পায় নবান্ন
বসন্তে প্রকৃতি হয় পরিপূর্ণা।
ষট্ ঋতু র আগমণে প্রকৃতি শস্য শ্যামলা বসুন্ধরা
ষট্ ঋতু র আগমনে প্রকৃতি রজঃস্বলা
ষট্ ঋতু র আগমণে প্রকৃতি উদ্ভিন্না
ষট্ ঋতু র আগমণে প্রকৃতি চঞ্চলা।
ঋতু আর প্রকৃতি দুই এর অপূর্ব মেলবন্ধন
জীব এতেই পায় বাঁচার রসদ চিরন্তন।।
প্রকৃতি ও নারী দুজনেই অভিন্না
প্রকৃতি র মতোই নারী ষট্ ঋতুতে পরিপূর্ণা।
====
স্রোত
অনন্যা পাল সেনগুপ্ত
বিশ্বাস আর অবিশ্বাস এর দোলায় দুলতে দুলতে বিশ্বাস এর নৌকায় আবার উঠে বসলাম,
দেখি এই নৌকা টা কতদূর যায়,
জীবন তরী কতদিন বাওয়া যায় এই নৌকায়,
বাকি জীবনটা না কি আবারো অবিশ্বাস!!!
স্রোত এলে কি উজানে বাইবে এই নৌকা
নাকি স্রোতের ভা৺টিতে?
এই নৌকা কি উজানী নাও হবে?
না ভাটিতেই পথ হারাবে?
সময় ই সব বলবে ,তবে পাকা মাঝি রা জলের রং দেখেই
বলেন , কখন কোন স্রোত আসবে,
স্রোতে গা কিভাবে ভাসানো যায়
আমি তো পাকা মাঝি নই, তাই বুঝতে পারি না,
দেখি এখন কোন স্রোত কোথায় ভাসায় ,
বিশ্বাস এর স্রোতেই আবার যাই
দেখি পাড়ে উঠতে পারি কিনা।।
আমার অভিমান
শ্যামল বিশ্বাস
আমার অভিমান বড়ই লাজুক
দেয়না সে ধরা কিছুতেই
নিকষ কালো মেঘলা মনেও
হাদির ঝিলিকে, মন্ত্রমুগ্ধ সকলেই
ভেতর ভেতর বাড়ছে ক্ষত
পুড়ছে মন, কলিজাও ঝলসে
শিরদাঁড়া বেয়ে নামছে বিষ
তবুও তোমার খুশীতে ভাসছে
আমার আমিকে পাইনি খুঁজে
হারিয়েছি কখন কবে কিভাবে
আজ মৃত্যুও গচ্ছিত রাখা
সহস্র মৃত পাহাড়ের বুকে
মাঝে মাঝে আমারও ভীষণ
ইচ্ছে করে বৃষ্টি ভিজতে
তবে সেটা আজ বড় কথা নয়
যতোটা খুশী তোমার খুশীতে
নিয়তির নিষ্ঠুর বিষাক্ত ছোবলে
রাতের বালিশ আমারও ভেজে
তবুও নাট্যমঞ্চের অভিনয়ে প্রতিনিয়ত
জীবন যুদ্ধের দামামা বাজে
বিষাক্ত আফিমেও ধরেছে অরুচি
রক্তকোষে মাদকতা, মৃত ইচ্ছেরা হাসছে
যান্ত্রিক সভ্যতার, দাম্ভিক উল্লাসে
আমার অভিমান আজ, লুকিয়ে কাঁদছে


0 মন্তব্যসমূহ