পোস্ট বার দেখা হয়েছে
পরিব্রাজক
সঞ্জয় সাহা
এক অন্য দৃষ্টিভঙ্গির কাছে এসে দাঁড়াই
এক অনন্য হৃদয়ের কাছে বসে শুনি
দুচোখ ভেসে যায়, তার দিকে দুহাত বাড়াই
তোমার বজ্রকন্ঠে সময়ের প্রতিধ্বনি ।
পৃথিবী চষেছ শুধু এদেশ আলোকিত হবে --
গুরুময় প্লাবনে আগুন জ্বেলেছ তুমি
মানুষের মাথা উঁচু করে গেছ নিরবে
তোমার স্বপ্নে জাগুক ভারত পূন্যভূমি।

0 মন্তব্যসমূহ