গার্ডিয়ানদের প্রতিদ্বন্দিতায় নিজেদের সন্তানরাই এখন পরীক্ষিত প্রাণী || মনোজ মাইতি




পোস্ট বার দেখা হয়েছে

 গার্ডিয়ানদের প্রতিদ্বন্দিতায় নিজেদের সন্তানরাই এখন পরীক্ষিত প্রাণী

                  মনোজ মাইতি 

( শারীর বিদ্যা বিভাগের শিক্ষক, বাজকুল মিলনী মহাবিদ্যালয়)

বর্তমান যান্ত্রিক সময়ে মানুষের শারীরিক পরিশ্রম অনেকাংশে কমে গিয়েছে। অন্যদিকে মানসিক চাপ বেড়ে যাচ্ছে। নতুন আবিষ্কার, নিজেদের উন্নতির দৃষ্টিতে পৃথিবী ছেড়ে ভিন রাজ্য মঙ্গলের মাটিতে জায়গা কেনা বেচা শুরু হয়ে গিয়েছে। যন্ত্রনির্ভর ও উন্নতির শিখরে পৌঁছাতে অবিরাম মানসিক চাপ বৃদ্ধির সাথে সাথে প্রতিদ্বন্দ্বিতা ও দ্রুততম জীবনযাপন গ্রহণ করছে। যারা প্রতিদ্বন্দিতায় অংশগ্রহণ করে সামান্যতম নিচে বা অনেক নিচে অবস্থান করছে পিতা মাতা নিজেদের সন্তানদের গড়ে তুলছে পরীক্ষিত প্রাণী হিসেবে। ব্যর্থ হতাশাগ্রস্ত সন্তানরা খারাপ নেশায় আসক্ত হচ্ছে মানসিক চাপ মুক্তির জন্য, অন্যথায় মানসিক অসুখে ভুগছে। সমাজের অন্য প্রান্তের স্বাভাবিক ভাবে বেড়ে ওঠা কোন মানসিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রস্ফুটিত হচ্ছে যারা সুস্থ থাকার সঠিক অর্থ ও উপাদান গুলির খুঁজে নিতে সমর্থ।

বর্তমান সমাজ অতি দ্রুততার হলেও সর্বসাধারণ এর মধ্যে এখনো পৌঁছাতে পারেনি। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের বসতি। একশ্রেণীর মানুষের আর্থিক সচ্ছলতা সর্বোচ্চ যারা প্রতিনিয়ত উদগ্রীব তাদের সন্তানদের পরীক্ষার ফলাফলে এক নম্বরে দেখতে। ছেলেমেয়েরা প্রতিদিনের প্রাইভেট টিউশন, স্কুল অথবা কলেজে উপস্থিতির পাশাপাশি ছুটির দিনের ছবি আঁকার ক্লাস, নাচের ক্লাস, গানের ক্লাস তাদের কাছে খেলার মাঠের ছবি পুঁথি ও ছবি আঁকার পাতায়  উজ্জ্বলতা পায় যা মনের মধ্যে গুরুত্ব পেতে হলে মাঠে উপস্থিত হয়ে খেলাধুলা জগিং, ফুটবল ইত্যাদিতে যোগ দেওয়ার সময় নেই নিয়মিত রুটিনের মধ্যে। বদ্ধ ঘরের মধ্যে এদের সামান্য সময়ে বিনোদনের একমাত্র বস্তু  মোবাইল গেম। সমাজের অন্য এক শ্রেণীর মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা ব্যবহৃত পোশাক খাওয়া-দাওয়া বাঁধাধরা রুটিনের মধ্যে তাদের ঘরের ছাত্রছাত্রীরা সঠিকভাবে খেলার মাঠ এবং এর পাশাপাশি পড়াশোনার সঠিক  অনুপাতে বড় হয়, ভালো পরীক্ষার ফলাফলের পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। সমাজে অতি সামান্যতম অর্থনৈতিক যুক্ত ব্যক্তিদের ছেলেমেয়েদের পড়াশোনা এর পাশাপাশি তাদের পোশাক পরিচ্ছদ খাওয়া-দাওয়ার সমস্যাযুক্ত মানুষদের বাড়ির  ভালো এবং সর্বোচ্চ কৃতি ফলাফল অনেকবার দেখা মিলেছে। এতে দরিদ্রতা চিন্তা শক্তি ও মানসিক শক্তি বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত তার স্বাদ পাওয়া যায়। এদের গার্ডিয়ানদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শব্দটির অর্থ আক্ষরিক কথার কথা।


সমাজের মধ্যে উল্লিখিত তিন শ্রেণীর মানুষের মধ্যে উচ্চ অর্থনৈতিক যুক্ত মানুষরাই নিজেদের অজান্তে তাদের সন্তানকে পরীক্ষিত প্রাণী করে তুলেছে। প্রতিনিয়ত তাদের সন্তানদের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে চাইছে, যার ধাপ অনেক কঠিন। দ্রুত সব ধাপ অতিক্রম করতে সঠিক নিয়ন্ত্রণ ছাড়াই প্রয়োজনীয় উপাদান গুলি যেমন অতিরিক্ত প্রাইভেট টিউশন, ইংরেজি মাধ্যমে পড়াশোনা, খুঁজে নিচ্ছে অত্যাধুনিক মডেল স্কুল যা সন্তান বা ছাত্রছাত্রীরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছে না। সারা পৃথিবী জুড়ে পরিবেশ দূষণ রোধ ও জলের অপচয় রোধের জন্য শুধুমাত্র প্রচারের দ্বারাই যেমন সম্ভব নয়, দরকার বর্তমান সামাজিক ও কর্ম জীবন যাপনে তার যথাযথ প্রয়োগ ও ব্যবহার তেমনি ছাত্র-ছাত্রীদের মনে রাখার ও চিন্তাভাবনা করার ক্ষমতা ইত্যাদি অনুসারে যথাযথ গুরুত্ব দেওয়া  উচিত যা তাদের শ্রী বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, সমাজের মধ্যবিত্ত এবং সঠিক শিক্ষিত এবং শিক্ষাকে সঠিক প্রয়োগ সক্ষম বাবা মা বা গাড়িয়ান দের মধ্যে যা তাৎপর্যপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ