পোস্ট বার দেখা হয়েছে
না পাঠানো চিঠি
প্রিয়,
কি নাম দিয়ে তোমাকে সম্বোধন করবো বুঝতে পারছি না,নাম টা উহ্য ই থাক, তুমি তোমার পছন্দ মতো একটা নাম বসিয়ে দিও।আজ এই ডিজিটাল যুগে তোমাকে চিঠি লিখব এটা ভাবতেই কেমন জেনো কিন্তু ভাব টা এলো ,সেই কিন্তু ভাবটা কে সরিয়ে দিয়ে তোমাকে চিঠিই লিখছি,কারণ সব কথা মুখে প্রকাশ করতে পারা যায় না, কিছু কথা মনেমনে বুঝতে হয়,সেই মনের কথা না বুঝতে পারলে হাতে লেখনী তুলতে হয়। তুমি তো আমার মনের কথা বুঝতে পারোনি ,বা বুঝেও হয়তো অপেক্ষায় ছিলে আমি কি বলি, কিন্তু আমি একটা মহিলা হয়ে কি করে একজন পুরুষ কে বলবো ,"ভালোবাসি তোমাকে, তোমাকে ভালোবেসেছি, তোমার ব্যক্তিত্ব কে ভালো বেসেছি"। অপেক্ষা য় ছিলাম কবে তুমি আমার মনের কথা বুঝবে, অবশ্য বুঝতে পারতাম তুমি ও আমাকে পছন্দ করো কিন্তু সেটা ভালোবাসা য় কবে পর্যবসিত হবে তার জন্য অপেক্ষা করেছি। খুব সুন্দর সুন্দর গান পাঠাতে ফোনে, আমি ও পাঠাতাম সেই রকমই গান যে গান গুলো শুনলে তুমি আমার অনুভূতি গুলো বোঝো , ততদিনে অবশ্য আমি তোমার মনোভাব বুঝতে পেরেছিলাম কিন্তু অপেক্ষায় ছিলাম কতো ক্ষণে তুমি আমাকে সেই বিশেষ কথাটা বলো,অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ যেই ক্ষণে তুমি আমাকে লিখলে বিশেষ কিছু কথা।সেই কথা পড়ে আমি দেখলাম আমি একদম ঠিক তোমাকে অনুভব করেছি। আজ তোমার সাথে পথ চলতে চলতে আমি বুঝেছি তুমি আমার জীবনে না এলে আমি সম্পূর্ণ হতাম না, তোমার সাথে পথ চলতে গিয়ে আমি বুঝেছি কি করে অব্যক্ত কথা মনের মানুষ বুঝতে পারে, বুঝেছি প্রকৃত মনের টান কাকে বলে , বুঝেছি ভালোবাসার আসল অর্থ কি, শারীরিক সম্পর্ক এর থেকে ও মানসিক সম্পর্ক অনেক বেশি শক্তিশালী এটা বুঝেছি , শারীরিক সম্পর্ক না হলে গভীরতা যেমন আসে না তেমনি মানসিক বন্ধন না থাকলে হৃদয়ের হৃৎস্পন্দন কথা বোঝে না এটা ও বুঝেছি। আমি ও কিন্তু তোমার নিঃশ্বাস প্রশ্বাস চিনতে পারি তোমার কন্ঠ স্বর শুনে ই বুঝতে পারি তোমার মানসিক স্থিরতা, অস্হিরতা।আর এখানেই মনে করি আমাদের ভালোবাসার সার্থকতা।যে ভালোবাসা শুধু মাত্র চায় পরস্পরের ভালো থাকা যেখানে স্বার্থ কাজ করে না ,যেখানে দুজন দুজনেই চায় পরস্পরের নির্ভরতা।
এইভাবে ই বাকি জীবনটা থেকো তুমি আমার পাশে ,তোমার হাত ধরে আমি বাকি জীবনটা এইভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই, জীবন সূর্য তো পাটে যাওয়ার সময় এসেছে তবুও যতো ক্ষণ হাতে আছে ততক্ষণ তোমার সাথেই তোমার মাঝেই এক আত্মা হয়েই বাঁচতে চাই। আমার এই ঐকান্তিক ইচ্ছা টুকু তুমি রেখো কোন পরিস্হিতি তেই আমার হাতটা ছেড়ো না , শক্ত করে ধরে রেখো। ভালো থেকো, অবশ্য তোমাকে ভালো রাখার দায় আমার ভালোবাসার , আমি চেষ্টা করবো তোমাকে ভালো রাখার।
ইতি____অনন্যা

0 মন্তব্যসমূহ