পোস্ট বার দেখা হয়েছে
জন মিল্টন ( Jhon Milton)
কবি পরিচিত
জন মিল্টন(১৬০৮ -১৬৭৪) ইংলন্ডের সেন্ট পলস্ স্কুল এবং ক্রাইস্ট কলেজ কেমব্রিজে শিক্ষা লাভ করেন। ইংলন্ডের প্রবাদপ্রতিম কবিদের মধ্যে উইলিয়ম শেকসপীয়রের পরেই জন মিল্টনের স্থান। স্নাতকোত্তীর্ণ মিল্টন বাকিংহ্যাম শায়ারে নিজের চেষ্টায় বহু প্রাচীন গ্রীক ও ল্যাটিন রচনা পাঠ করেন এবং কবিতা লেখায় মগ্ন হন। এই সময় প্রায় কুড়ি বছর তিনি নানা রকম সনেট লেখেন এবং তার পর তার বিখ্যাত "প্যারাডাইস লস্ট" রচনা করেন। চুয়াল্লিশ বছর বয়েসে কবি তাঁর দৃষ্টি শক্তি হারান এবং তার পরেও তিনি তাঁর বহু বিখ্যাত কবিতা এবং গদ্য রচনা করেন।
বিখ্যাত কবি ছাড়াও জন মিল্টন একজন বড়মাপের মানুষ ছিলেন যিনি বিভিন্ন ধরনের কর্ত্যব্যে নিঃস্বার্থপ্রাণ এবং মহান ব্যক্তিত্ব।
মূল কবিতা- সঙ্ অন মে মর্নিং
বসন্ত বন্দনা ( ভাবানুবাদ)
সোমা মুখার্জী
সুন্দর প্রভাতের উজ্জ্বল তারা আনে বহে নতুন দিনের সূচনা
পূর্বদিগন্ত হতে আসে ভেসে নৃত্যের তালে গায় সে যে বসন্ত বন্দনা
পুষ্পিত বসন্ত যেন শ্যামল অঙ্ক হতে তার
সিঞ্চন করে যত পলাশ শিমুল আর কৃষ্ণচূড়ার সম্ভার
শতশত সাফল্য বর্ষিত বসন্ত নব আশা আনে মনোমাঝে
হাসিগানে তারুণ্যে চারিদিক ঘিরে উষ্ণতা বিরাজে।
বসন্ত সেজেছে আজ অরণ্যের কুঞ্জছায়ায়
পাহাড়ি উপত্যকা যেন তারি করুণা বিলায়..
প্রভাতি উষার সুরে গাহি তব বন্দনা গান
স্বাগত বসন্ত তোমায় থেকো তুমি চির অম্লান
মূল কবিতা-অন অ্যারাইভিং অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি থ্রি..
কোথায় হারালো তেইশ বছর (সনেট)
ভাবানুবাদ - সোমা মুখার্জী
কত তাড়তাড়ি মোর যৌবন সময় করেছে চুরি
জীবনের এই তেইশ বছর উধাও যে পাখা মেলে
দ্রুতগতি মোর দিন গুলি চলে জীবন কে পিছে ফেলে
ধীরে পদে আসা বসন্তদিন কোথা ফুল কোথা কুঁড়ি...
হয়ত আজকে সত্ত্বা আমার সত্যকে করে বঞ্চনা
গৌরবময় যৌবন এলো জীবনের ছায়াতলে
অন্তরে তারে ছুঁতে পারি না তো যায় চলে অবহেলে
তবু তারি মাঝে আছে ঘিরে যত উন্মনখুশি ভাবনা
বেশি নাকি কম ভাববো না আর শীঘ্র কিবা ধীরে
জানি সেই পথ এখনো বড়ই কঠিন নিয়মে বাঁধা
একই সাথে সে যে মহান নয়তো মানসিক ভাবে দীন...
তাঁরই ইচ্ছায় চলব এ পথে লাগবে না মনে ধাঁধা
যদি থাকে সেই নির্ভর ঠিক পৌঁছে যাবই তীরে
প্রভুর সেকাজ করিব সমাধা তারি সুরে হয়ে লীন।
By John Milton (1608 - 1674)
When I consider how my light is spent
Ere half my days in this dark world and wide,
And that one Talent, which is death to hide
Lodged with me useless, though my soul more bent
To serve therewith my Maker, and present
My true account, lest He returning chide ,
"Doth God exact day- labour , light deny'd ?"
I fondly ask. But Patience to prevent
That murmur, soon replies, "God doth not need
Either man's work or His own gifts. Who best
Bear his mild yoke, they serve Him best. His state
Is kingly.Thousands at His bidding speed,
And post o'er Land and Ocean without rest;
They also serve who only stand and wait."
__________________________________
মূল কবিতা- অন হিস ব্লাইন্ডনেস
উপলব্ধি (সনেট)
ভাবানুবাদ - সোমা মুখার্জী
মনে ভাবি কেমন করে হারিয়ে গেল আমার আলোকধারা..
আগের মত আধেক জীবন মোর জগতজুড়ে ছিল আঁধারময়..
সুপ্ত ছিল লেখনী মোর যেন ,জীবনের এই ক্ষয়..
ব্যর্থ ছিল কলম আমার চিও তবু প্রণত সে তোমার মাঝেই হারা..
স্রষ্টা হে মোর তোমার সেবার তরে কি করি তাই ভাবি
নিজেকে আজ তিলে তিলে করিই যদি ক্ষয় , মিলবে তবে তোমার তিরস্কার..
শুধাই মনে মনে , অন্তরেতে করি আবিষ্কার
প্রভু বুঝি দেখেন কেবল বাহিরের এই শ্রম,করেন নাকি অন্তরের এই আলোকশিখার দাবী...
অন্তর কথা বলে..প্রভুর কোনো নেই তো প্রয়োজন
মানুষের এই নানা রকম কাজ নানান উপাচারে
হৃদয় মাঝে যে শোনে তার কথা পায় সে দেবতায়..
হৃদয়রাজ তিনি তাঁরি তরে দিকবিদিকে লোকে ছুটছে অগনন
পেরিয়ে চলে সাগর ও প্রান্তর বিরাম বিহীন দিকে দিগন্তরে
সে'ও তাকে আপন করে পায় ধৈর্য্য ধরে থাকে যে জন তারি অপেক্ষায়..






6 মন্তব্যসমূহ
উত্তরমুছুনসনেট অনুবাদ স্বচ্ছ ধারণা পেলাম
অনেক ভালোবাসা অলিপা
মুছুনজন মিল্টনের কাব্যসুষমা আর সনেটের ধারাগুলি বাংলা ভাষায় এক আবিষ্কারের পথে এনেছেন কবি ।।
উত্তরমুছুনঅনুপ্রাণিত হল কলম..
মুছুনঅনেক শুভেচ্ছা রইল...
অভিভূত হলাম দিদি এত কাব্যময় অপূর্ব লেখাগুলির ভাবানুবাদ পড়ে ❤️❤️
উত্তরমুছুনঅনুপ্রাণিত হল কলম
মুছুনভালোবাসা দেবলীনা