কবিতা || সাহানা মন্ডল




পোস্ট বার দেখা হয়েছে

তবুও চলছে বাঁচার লড়াই 

সাহানা মন্ডল 


কালের স্রোতে বয়ে গেছে সময় 

পরিবর্তনের অঙ্গীকারে পরিবর্তিত  হয়েছে মানুষ।

ধাবমান বহমানতায় বয়ে গেছে সমাজ,

অভিজ্ঞতার অনুলেপনে ইতিহাসের পাতায়

সুসজ্জিত হয়েছে, সমাজের আপামর প্রতিলিপি।


কিছু রঙ মাখা সামাজিক খোলসের ভীড়ে -------

পর্যদুস্ত হয়েছে মনুষ্যত্ব।

মেকি সহানুভূতির অন্তরালে সারিবদ্ধ কিছু স্বার্থন্বেষী শামুক।

তীব্র প্রতিবাদের মুখে আপন স্বলাজ ঢেকেছে খোলসে,

সময়ের বিধি নিষেধ মান্য করে, সে স্বলাজ ধুয়ে মুছে গেছে দাপটে।


অর্থ পূর্ণ ধনীদের ভাণ্ডার, বিলাসীতায় ভরা রোজনামচা,

ধিক ধিক করে নিভিয়ে দিয়েছে,গরীবের বাঁচার সুপ্ত আকাঙ্খা ।

আধপেটা জঠোর আগলে থাকে ক্ষুধার জ্বালা, গলায় ভাসে প্রতিবাদের সুর, একটুখানি বাঁচার আকাঙ্খা।


তুলো দিয়ে ঢাকা কর্ণযুগল কম্পিত হয় না আর্তনাদে,

অসহায় সমাজ চিত্রের পরিবর্তন অসফল,

বিবেকবর্জিত মনুষ্যেত্বর ধ্বংস নিনাদে।

মঞ্চ সভায় অট্টহাস্য, হাজার মিথ্যে প্রতিশ্রুতি 

অভুক্ত পেট জীর্ণ দেহের অসময়ে ঘটায় পরিসমাপ্তী।


মিথ্যে পরিবর্তনের অঙ্গীকারে, সমাজ দেখায় আশার আলো,

মুখ বধির মোড়লের চোখে, একতরফা সমাজ চিত্রই ভালো।

আর্ত কান্নার করুন সুর ভাসে না আকাশে বাতাসে 

অসহায় সমাজ দাঁড়িপাল্লা,বেমানান সমতুল হিসাবে।


তবুও চলছে বাঁচার লড়াই, খোলস ঢাকা সমাজের বুকে 

লেখা হবে আপামর ইতিহাস, ক্ষুধার যন্ত্রণা কাতর জঠোর শুষে।

থরে থরে মরছে মানুষ, নিভঝে জীবন বাতি,

হারানোর যন্ত্রণায় অসহায় মানুষের কাঁপছে বুকের ছাতি।

তবুও চলছে বাঁচার লড়াই --------- 

খোলস ঢাকা সমাজের বুকে।

গরীবিয়ানার অসহায় স্বলাজ, 

ফুটে উঠছে সমাজ দর্পণে ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ