পোস্ট বার দেখা হয়েছে
চেতনার আলোকে
মেখলা ঘোষদস্তিদার
কোনো কল্পনাপ্রসূত কাব্য গাঁথা নয়,,,,
বিশেষ কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা নয়,,,
কোনো অলৌকিকতা নয়,,
চিত্তের সাধনা যার মধ্যে দিয়ে পঞ্চেন্দ্রিয়ের সঙ্গে ষড়েন্দ্রিয় ও আত্মার সংযোগ স্থাপন হয়,,,,,আত্মজ্যোতির কিরনে অগ্রসর হওয়া বিশুদ্ধ সত্যের অনুসন্ধানে,
যার পরিপূর্ণ বিকাশ ধর্মজীবনের আদর্শ,,,,,,
আধ্যাত্মিকতা হলো সেই আদর্শের চূড়ান্ত নিদর্শন,
ধর্ম সাধনা বা আধ্যাত্মিকতা এমন এক ধরনের বিজ্ঞান যা আমাদের ভাব - ধারনা - অনুভূতির সঙ্গে যুক্ত,,,,,,, তার বহিঃপ্রকাশ মানে সকলের মধ্যে চিন্তা বা চৈতন্যের উদয় হয় যা হলো জীবনের চরম সত্য,
চেতনার আলোকে
ফুলেল সুবাস ছড়িয়ে পড়ুক
পবিত্র প্রেম সৎ ধর্মে
চেতনার রঙে
রাঙিয়ে উঠুক মানব মন
নিঃস্বার্থ মঙ্গলময় কর্মে,
দৃশ্যমান জগৎ বা অবভাসের অন্তরালে এক অদৃশ্য শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ড চালনা করছেন,,,
সেই শক্তিকে আবিষ্কার করতে হলে প্রয়োজন ধ্যান- উপাসনা - প্রার্থনার,,,
সাধনার অনভ্যাস, নিষ্ঠার অভাব,বিশ্বাসের অভাব মানব চিত্তকে বিচলিত করে তোলে,
উদ্দেশ্য সিদ্ধির জন্য দরকার আত্মোপলব্ধি,,
যুক্তি দিয়ে দেখা
বিচার বিশ্লেষণে
কল্যাণকর কিনা সর্বসমক্ষে,
অবিদ্যাজনিত বাসনার দরুন মন সদা চঞ্চল,,, তারই ফলস্বরূপ মানুষের মাঝে জন্ম নেয় দুখ- সুখ- যাতনা- মায়াবী বন্ধনের,
মানব মন হলো বিজ্ঞান বা চৈতন্য স্বরূপ,,,
এই চৈতন্যকে জাগরণ করতে হবে দান- জ্ঞান - সেবার মধ্য দিয়ে,
বিশুদ্ধ চৈতন্য স্বরূপ পরম সত্তা নির্বিকার- নিস্প্রকার- অবর্ণনীয় বাক্য ও মনের অতীত,
আত্মত্যাগে দুবাহু
হোক প্রসারিত,
মানবের হিতার্থে
হৃদয়ের শুদ্ধতায় করুণা ধারায়
সিক্ত হোক জগৎ ব্যাপী সর্বপ্রাণ,
ধর্ম সাধনা বা আধ্যাত্মিকতা সেই বিজ্ঞান যা নির্দেশ দেয় কোনটা আবশ্যক ও কোনটা অতি- অধিক,
পৃথিবীতে সূর্য, চন্দ্র যেমন একটাই বা একই
তেমনি প্রতিটি মানুষের মধ্যে চৈতন্য একই,,,,
সেই চেতনাকে প্রজ্জ্বলিত করতে হবে হৃদয়ের সাথে বুদ্ধির যোগসূত্র সৃজনের মাধ্যমে,,
মানুষের মধ্যে রয়েছে অনন্ত শক্তি,,,,,শক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হলে শ্রম- ধর্ম- কর্ম,,,এককথায় কৃচ্ছসাধন পালনের দ্বারা গভীরে যেতে হবে,
ধর্মীয় সাধনায়
উজ্জ্বল হোক অন্তর মন,,
বিশ্বাসে মূল্যবোধে
সংস্কারমুক্ত হোক হৃদয় কোমলতায়,
যথার্থ অনুশীলন - মনঃসংযোগ - অন্তর্দৃষ্টি,,,,, সাধনা মার্গের তিনটি স্তর অতিক্রম করলে
সংসার বস্তুর প্রকৃত স্বরূপ বোঝা যায়,,,,
নৈতিক অবক্ষয় থেকে লোভ- পাপ- তৃষ্ণা দূর হয় তত্ত্বজ্ঞানের উদয় হয়,,,,,
সততায়, মৈত্রী -
করুণা রসে
ভক্তি বিগলিত ধারায়
মার্গ সাধনায় আত্মমুক্তির পথে
নির্বাণ লাভের পথ প্রশস্ত হয়।

1 মন্তব্যসমূহ
উত্তরমুছুনখুব ভালো লেখা
শুভেচ্ছা