পোস্ট বার দেখা হয়েছে
শূন্য
অনন্যা পাল সেনগুপ্ত
শূন্যের কি মহিমা
সংখ্যার ডানদিকে শূন্য বসলে তার মূল্য বেড়ে যায়
সংখ্যার বামদিকে শূন্য বসলে তার মূল্য এক ই থাকে
ডান বা বাম দিক দুদিকের মূল্য আলাদা।
সেইরকম আজ প্রৌঢ় জীবনে এসে মনে হচ্ছে যৌবনে যদি বামদিকে না বসে ডান দিকে
বসা যেতো হয়তো মূল্য টা আজ অন্যরকম হতো,
হয়তো নিজে আজ ডানদিকে বসে কোটিতে পোঁছাতে পারতাম,
না, টাকার বিচারে নয় , বিশ্বাসের বিচারে, ভালোবাসার বিচারে,জীবন যুদ্ধের রসদের বিচারে।
আজ কি পেয়েছি,আর কি পাইনি
কি চেয়েছি আর কি চাইনি,
আজ কি পেলাম বা কি পাচ্ছি তার মূল্যায়ন করতে গিয়ে নিজেকে সংখ্যার বামদিকের শূন্যের মতোই মূল্যহীন মনে হচ্ছে।
যদি সংখ্যার ডানদিকে বসতাম তাহলে হয়তো অমূল্য হতাম,
তাই সময় থাকতে নিজেকে ভালো করে বিশ্লেষণ করে সংখ্যার ডান বা বাম দিকে বসাতে হবে যাতে পরে আত্ম সমীক্ষা য় একশো শতাংশ নম্বর পেয়ে সসম্মানে উত্তীর্ণ হতে পারা যায়।।
====
বাঁধ ভাঙার আওয়াজ
শুক্লা চ্যাটার্জি
সুখের অফুরন্ত বিষণ্ণতার আলো!
আচ্ছন্ন নীরবতা ডুবিয়ে তলিয়ে যায় হিল্লোল।
অস্থিরতায় নিকুম্ভিলা যজ্ঞভাগে ডুবে--
ইতিহাস বদলে দিয়েছে নিজস্বতায়
জেগে থাকে ধ্যান,
শূন্যতার হাত ধরে এপার ওপার
অবধারিত জটিল স্বপ্ন!
নিঃশেষিত ধূসর নির্জনতায়,
ঝরে যাওয়া গল্পের রেশ--
ভেতরে অস্থির হোম কুন্ড।
মায়াবী টান অন্তহীন ইচ্ছেগুলোকে ধরে রাখে।
আবেগ নেমে গেছে হৃদয়ের তলানিতে,
সাঁঝ নামে বিমোহিত বিমোচনের মূর্চ্ছনায় বিমূর্ততা !
নিয়মিত দীর্ঘশ্বাস ঝড় তোলে।
মনের অন্তঃপুরে ঘেরা পরিতাপে--
স্বপ্নের কষ্ট পীড়নে ক্লান্ত অবসন্ন কান্না,
ভাঙা গড়ার জীবনে ক্ষতবিক্ষত কম্পন।

2 মন্তব্যসমূহ
অপূর্ব 👍👍
উত্তরমুছুনভালো লেখা
উত্তরমুছুন