বর্ষাযাপন | ড: রাখীবৃতা বিশ্বাস




পোস্ট বার দেখা হয়েছে

 বর্ষাযাপন


অকাল শ্রাবণ, 
মৌন শহর; একলা ঘরের কোণ।
যোগাযোগ নিভে যাওয়া সম্পর্কেরা 
এখনও প্রশ্ন করে .....
আজ ও কি ভিজল কোথাও মন ?!

এই বছরও বৃষ্টি এল;
পাহাড় ঘিরে, আকাশ জুড়ে।
যেখানে মেঘ দঁড়িয়েছিল,
গোমড়া মুখে, একটি কোনে,
দিগন্ত নীল ধূসর করে।

সেখান থেকেই শুরু হয়ে,
নামল আকাশ মাথায় নিয়ে!
মুষলধারে বাদল ঝরে,
মুষলধারে বাদল ঝরে,
মেঘ করেছে, বৃষ্টি পড়ে।।

এই বছরও বৃষ্টি এল;
নদী, পাহাড় সব ডিঙিয়ে,
মেঠো পথ আর আল ভিজিয়ে,
গ্রাম ছেড়ে আজ শহরতলে,
বৃষ্টি পড়ে অঝোরধারে।
বৃষ্টি পড়ে অঝোরধারে।।

এমনি করেই সব ভাসিয়ে,
পাঁচিল- উঠোন সব ছাড়িয়ে,
বারান্দা আর ঘড় পেরিয়ে,
প্রবল বেগে আছড়ে পড়ে,
বৃষ্টি নামে মনের ঘরে!
বৃষ্টে নামে মনের ঘরে।

চোখের আলো ঝাঁপসা করে,
টাপুর টুপুর বৃষ্টি পড়ে,
মনের আকাশ কালো করে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে।
উপচে দুচোখ জল যে ঝরে!
বৃষ্টি তোমায় স্পর্শ করে?

বৃষ্টি আমায় সিক্ত করে,
অচেনা সেই অধিকারে!
হারিয়ে যাওয়া পথের বাঁকে,
অঝোরধারে বৃষ্টি পড়ে,
অঝোরধারে বৃষ্টি পড়ে।।

জয় কবিরই ছন্দ ধরে
বাতাস যখন ছন্নছাড়া, 
শোনায় শুধু ডানার ঝাপট
বর্ষাদিনে আত্মহারা।

দ্বীপের ডাকে অন্ঞ্জনারা
ঐ ছুটে যায় বৃষ্টিদিনে,
দেদার খেলায় মত্ত ওরা
আজ শ্রাবণের আমণ্ত্রনে।

সৃস্টিসুখের উল্লাসে আজ,
গান বাধেঁ কেউ মল্লারেতে।
একলা স্মৃতির রোমন্থনে,
কেউ বা মেঘের ভেলায় ভাসে।

মেঘের মানিক নিভন্ত আজ
এখন সেথায় শুধুই স্মৃতি।
স্মৃতির পটেই আলোক দ্যুতি
ডাক আসেনি,
হলুদ পাখীর এখন ছুটি।

এখন শুধুই বর্ষাযাপন,
জল থৈ থৈ, রাশি রাশি...
অপেক্ষাতেই মেঘবালিকা
আর অনুভূতির বানভাসি।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ