পোস্ট বার দেখা হয়েছে
বর্ষা ১ বর্ষা ২
১
শ্রাবণের মেঘ যখন পুঞ্জীভূত হয় দখিন আকাশে
নেমে আসে শীতল বারিধারায় শব্দের কম্পনে
হয় শিহরিত প্রাণ , নাচে মন ময়ূরের ছন্দে
গোলাপ সিঞ্চিত হয় কবির কবিতায় ।
জানালার কাঁচে পাতার ঝাপটা , তবু সেথা জলবিন্দু
সাগরের ঢেউ হয়ে জাগায় মরমি স্মৃতি
আর্দ্র হৃদয়ে জাগে ভৈরবী , নৃত্যের ছন্দে উচাটন
স্বপ্ন অজানা , উন্মনা মন
পেতে চায় স্পর্শ অনন্ত গভীরে ।
২
ওদিকে এখন বানভাসি , জলে ডুবে ঘরবাড়ি
ভেসে গেছে গৃহস্থালি , শিশুর খেলনা , ডালা
পূজার মঞ্চ , ঘরেতে যা ছিল যত্নে রাখা ভান্ডার
ভেসে গেছে ফসলের সবুজ ক্ষেত , গোয়ালের গরু
মানুষ তাকায় আকাশে , “ এত নির্দয় তুমি দেবতা
নেই তো কিছুই তেমন আমাদের
তবু কেন নাও ছিনিয়ে
শেষ সম্বলটুকু । ”
নৌকো এনে তোলে ওদের সরকারী রাস্তায়
বলে এক বৃদ্ধা , “ একটু জল দাও বাবা
প্রাণ যে গো যায়
প্রচণ্ড পিপাসায় । ”

2 মন্তব্যসমূহ
অসম্ভব সুন্দর বাস্তব চিত্র এঁকে দিলেন !
উত্তরমুছুন
উত্তরমুছুনছবির মতো ভেসেউঠলো
চোখের সামনে