বরষায় ভেজা নারী | ডাঃ মোঃ শামীম রেজা




পোস্ট বার দেখা হয়েছে


 বরষায় ভেজা নারী 


কে ঐ হেঁটে যায়, বরষায়
      ভিজে যায় শাড়ী, 
কোমরে বিছা, বাঁধা আড়াআড়ি। 
নাকে দোলে নথ, কানে ঝুমকো পাশা, 
কি জানি কি বিরহে ছুটে চলে 
       মিটিবে কি আশা? 
ভিজে চুলে ফোঁটায় ফোঁটায় 
       জলের ধারা ঝরে, 
লুকোচুরির সূর্য আভায়, ভ্রম হয়
       মুক্তো ঝরে পড়ে! 
নিটোল দেহ তার, গড়নে টানটান, 
কচি লাউয়ের ডগা যেন বাহু দুইখান। 
দু'পাহাড়ের মাঝে তার খাড়ি, 
কলোস্বরে ছুটে চলে স্রোতস্বীনি, পড়িমরি! 
রূপ লাবণ্যে নিঃষ্পাপ আভা 
      যেমন স্নান পর্ব পরে, 
কোমরের বাঁক অপুর্ব, হে কিন্নরী 
      মন মাঝি বাঁধা পড়ে। 
চটুল নিতম্বে বেসুমার সুফলা জমি, 
কৃষকের পিঠে হাল জোয়াল 
       কর্ষিত হবে ভূমি। 

আপাদমস্তক দেবী নাকি মানবী, 
       সর্বসহা নাকি দানবী? 

কে বলবে তা? 
কবির কল্পনায় আঁকা হয়, যা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ