পোস্ট বার দেখা হয়েছে
ভরা বর্ষায়
ঝিরি ঝিরি বৃষ্টি ঝরিয়ে দেয় আকাশ-
তোমাকে মনে করে নদী কাঁদে একা-
মেঘের আঁচল জড়িয়ে যখন নামে বিষন্ন বেলা-
তখন ছিন্নবিচ্ছিন্ন শব্দের সুর শোনায় সন্ধ্যা বাতাস।
বকুলের পাপড়ি ঝরে পড়ে সেজে ওঠে ঘাস,
দুপুর নূপুরের কিঙ্কিণীতে ভরে ওঠে আগাছা লতা।
কলসী উথলে ওঠে বাঁশির সুরে মালকোষ, মল্লার,
জলরঙের স্পর্শে- শ্রাবণের সোহাগে ভরে চারপাশ।
একবার জানালার বাইরে দেখো- বাইরের উল্লাস,
নিবিড় বাঁধনে জড়াবো তোমায়- মায়াবী আলোতে
সঙ্গমের মাটির রঙে এঁকেছি অনন্ত রূপের সত্তা;
বর্ষার আখরে লিখবো দুজনে আবার অনাদি প্রেমের নির্যাস।

0 মন্তব্যসমূহ