পোস্ট বার দেখা হয়েছে
পথের বাঁকে
উদ্ভট প্রকৃতি - টুপ টাপ দু-এক ফোঁটা,
ভাবনায় - আসছে বোধহয় অভিমানীনি,
কিন্তু না - প্রখর দহনে বুক ফেটে চৌচির -
অভাগার বুকে কেন মাথা দেবে সোহাগে?
শীততাপময় যান ছুটে যায় অবিরাম -
মহলের অন্দরে শীতলতার আতিশয্য,
হিংসুটে কুচুটে কালো মেঘ তাই গুমরায় -
বে-আব্রু বনানী জোড় হাতে করুণা চায়।
মাঝরাতে পরকীয়া-বাতাসের হাত ধরে -
এলোকেশী প্রিয়া এলো ক্ষনিকের তরে,
বুভুক্ষু হৃদয়ের বোবা কান্না সবার অলখে -
শেষের প্রহর গুনে বেদনার অনুরাগে।
মাথা ঝিম ঝিম- রমনের অচেনা সোঁদা গন্ধ -
কপালের দুপাশে শিরা দপদপ তীব্র জ্বালা,
অনুভূতির তৃতীয় নয়ন জবা কুসুম সম -
তবু প্রতীক্ষা - স্নাত হ'তে চায় ,ভালোলাগে।

0 মন্তব্যসমূহ