পোস্ট বার দেখা হয়েছে
বর্ষা ভরসা
আয় বর্ষা
তুই ভরসা ।
কলমীলতা
মেলবে পাতা।
ব্যাঙের ছাতা
তুলবে মাথা ।
কালো ভেলা
পালটি তোলা।
মেঘের মেলা
জলের খেলা ।
বজ্রে চাপি
বাতাস কাঁপি
দোলায় চাপি
আয় রে ঝাঁপি ।
মল্লার তান
শোনা রে গান -
শ্রান্ত প্রাণ
মন আনচান।
মাধবী ফুল
দুলবে দুল-
ভেকের কুল
ডাক আকুল,
শোনা তোর
ঐক্যতান ।
ক্লান্ত প্রাণ
ভুলছে গান ।
প্রখর খরা
রৌদ্রে ভরা
বৃক্ষ তরু
তৃষ্ণা তুরা -
শ্যামলিমায়
ভর্ না ধরা।
বনের পাখি
বলছে ডাকি
এক ফোঁটা জল
দিবি নাকি?

0 মন্তব্যসমূহ