পোস্ট বার দেখা হয়েছে
আসবে বর্ষা
নির্মূল জঙ্গল শাল শিশু সেগুন শিমূল
বনভূমি নিঃশেষ জনভূমি গড়ব বলে,
আষাঢ় হলো,
কেন এখনো এলো না বর্ষা?
ভুলে গেছো বর্ষা সোনার বাংলা
ছয় ঋতুর সমাহার-----
অগ্রগতির প্রচন্ডতায় বর্ষার আসা দায়
মৌসুমীবায়ু আষাঢ়ে তাই মুখ লুকায় !
চোখ বুজে ভাবি,
এই সেদিনও বর্ষা ছিল রোমান্সের ভরসা,
দিস্তা দিস্তা কাগজ ভরা শুধু বর্ষার কবিতা,
এখন বাংলায় আর বর্ষা আসতে চায় না,
তাই এক বুক অভিমান দুচোখ জলে ভরা।
শোনো বর্ষা !
তুমি কি ভুলেছ বর্ষা-মেঘ না দেখলে ময়ূর
নাচে না ? চাতক জলভরা- মেঘ চঞ্চুর
ঠোক্কড়ে সারাবছর অপেক্ষার তৃষ্ণা মেটায় !
যমুনার জল উপচায় পিচ্ছিল পথে রাধা থমকায়, কদমগাছে কদমফুলের গন্ধের মাদকতায়
কানা প্রেমাবেগে বাঁশরী বাজায় রাধিকার
পথ চেয়ে------
এ সব শুধু কবির কাব্যিক উপমা নয়
এ সবই প্রাণের বর্ষা-ঋতুর অনন্য অনুভূতি।
আবার হোক,
হোক শাওন মেঘের ঘোর ঘনঘটা,
আনুক অবুঝ প্রাণে মৃতসঞ্জীবনী সুধা,
আবেগ প্রেম বিরহ আনন্দকে মাতাক
মানুষের মনুষ্যত্বকে সযত্নে বাঁচুক!
বর্ষা উৎসব !
আবার সবুজের আন্দোলনের পাঞ্চজন্য বাজুক,
বাজুক মল্লার রাগ বিদ্যুৎ-রক্তচক্ষুর ঝলকানি,
শৈশব ভাসুক কাগজের নৌকা থৈ থৈ জলে,
ঠান্ডা মেশিনে তালা, বর্ষার অঝোর শীতল স্পর্শে,
এক ছাতার তলায় সিক্ত যুগল আবার কতদিন পর ! প্রেমের মাস অনর্গল ডাহুকের মিলন পিয়াস।
মাঠ ভরা ধান সজীব হবে সবুজ বিপ্লবের মান,
বর্ষা শেষে শুনব আবার আগমনীর সেই গান,।

2 মন্তব্যসমূহ
অপূর্ব লেখা !
উত্তরমুছুনঅসাধারণ লিখেছ
উত্তরমুছুন