Srija Dutta ( শ্রীজা দত্ত) - কবিতা




পোস্ট বার দেখা হয়েছে
এভাবেও ফিরে আসা যায়

আবার যদি ফিরে আসো,
একলা আমার ঘরে!
দু'চোখ ভরে দেখবো তোমায়-
জাপটে জড়িয়ে ধরে।

আসুক বাঁধা যতই আসে,
মেঘ পেড়িয়ে দিনের শেষে!
তেমনি তোমায় রাখবো আমি-
যত্নে, আদর করে।

ভালোবেসে সামলে রেখো,
তোমার মতো করে!
আমি থাকবো আমার মতোই-
একলা বদ্ধ ঘরে।

দিনের শেষে বৃষ্টি হলে,
তাকিয়ে থেকো দূরে!
ফিরবো বললে ফেরা গেলেও-
এসো আঁধার করে।

দূরে থেকেও খবর নিও,
মনকে বোঝানো দায়!
ভালোবাসলেই বুঝবো তবে-
এ ভাবেও ফিরে আসা যায়।

      

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ