Kali Patra ( কলি পাত্র)- কবিতা




পোস্ট বার দেখা হয়েছে

পথ আর হলো না শেষ 


বাড়ি ফেরার পথে দিলাম পাড়ি;
ভিন দেশ থেকে যাবো বাড়ি ।
পথে ছিল না কোনো গাড়ি ;
পাদুটো আজ বড্ডো ভারী

পথ মিশেছে দিগন্ত রেখার প্রাণে 
পায়ের শব্দ শুধু বাজে কানে।
মাথার উপর সূর্যের তাপে 
ঝড়ছে গাত্রে ঘর্ম স্না রূপে।

পেটে জ্বলছে খিদের আগুন
অশ্রুতে ভাসছে প্রিয় পরিজন।
এই পথকে করতে হবে অতিক্রম 
যদিও পথের দূরত্ব নয় কম

হাঁটতে হাঁটতে শরীর খুবই ক্লান্ত 
দায়িত্বের ভারে জীবনখানা ভারাক্রান্ত ।
 বাড়িতে অপেক্ষায় আছে আমার প্রিয়জন
এবারের অপেক্ষা আছে ব্যাকুলতা সীমাহীন ।

গত বারের মতো এবারে ভুলিনি
তোমার জন্য কিনতে লাল শাড়ি
যদিও অল্প সময়ে কিনেছি তাড়াতাড়ি ।

তিন দিনের পথ যাত্রার পর
 শরীরের নেই যেন বল।
এই পথেও যেন নেই কোনো শেষ
শরীরটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চলছে রেশ।

বুক পাষান ন্যায় ভারী
শ্বাসটাও করছে এই সময় আড়ি।
লুটিয়ে পড়লাম মাঝপথে;
তবে কি জীবনের পথ এখানেই হলো শেষ ?
এই পথ আর হলো না শেষ।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ