অনুরাগ - শংকর ব্রহ্ম




পোস্ট বার দেখা হয়েছে

অনুরাগ



হো হো করে হাসি বলেই
তোমরা আমার গোপন কান্না শুনতে পাও না।

চোখের জলে কলম ডুবিয়ে
ইতিহাস লিখছেন , নিগ্রো কবি ল্যাংস্টন হিউজ
আর বুকের রক্ত কলমে ভরে
প্রতিবাদী কবিতা লিখছেন ,
                               নিগ্রো যুবতী ম্যারী  ইভান্স।

অলক্ষ্যে এক ফন্দীবাজ আড়কাঠি নাড়ছে
                                 অথচ আহাম্মক জানে না ,
আপোষহীন এক কবির কাছে
                    স্বাধীনতাকামী এক যুবতীর কাছে
ভয়ের কিছুই নেই ,
                                           এমন কি মৃত্যুও না।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ