পোস্ট বার দেখা হয়েছে
অসুখ
আরোগ্য নিজেকে ভাঙে।
তেকাঠির স্থির লক্ষ্যে ধূর্ত ফ্রিকিকের মতো
মৃত্যু ওঁত পেতে আছে, দেখো।
কোনওখানে শান্তি নেই,
কোনওখানে স্বস্তি নেই,
কোনওখানে নির্ভরতা নেই,
শুধু এক নিশ্চয়তা গভীর নেতির
আর এক প্রলোভন─
স্বভাবদুর্বল যাকে অমরত্ব নাম দিয়ে প্রসাদ পেয়েছে।
কোন অস্বীকারে তবে কতটুকু পূর্ণ করে নিতে পার তুমি,
এক জীবনের সব চাওয়া-পাওয়া যদি
এক জীবনেরই কাছে বাঁধা রেখে সুখী হতে হয়?
আরোগ্য নিজেকে ভাঙে,
যেহেতু সে নিজেই গভীরতর অসুখের ক্রূর বিজ্ঞাপন।

4 মন্তব্যসমূহ
অসামান্য
উত্তরমুছুনআমরা জানি অমর না
উত্তরমুছুনতবুও মৃৃৃৃত্যু ভয়
অসামান্য লেখা পড়লাম
অসাধারণ
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন