পোস্ট বার দেখা হয়েছে
ফিরে এসো বেঁচে থাকা
দেবাশীষ ভট্টাচার্য্য
পালক স্পর্শে ফিরে এসো বরাক -
আমি এখনও পতাকা হাতে রক্ত গুছিয়ে রেখেছি ভাষায় ;
গুটিয়ে রেখেছি শিশুর মতো ভবিষ্যৎ ,
আকাশের তারুণ্য তাচ্ছিল্য করেছি প্রবনতায়!
মাটি ভেদ করে ওঠে যতো দিশা -
সকলেই কথা বলে , গান গায় ,
সূর্যকে জড়িয়ে ধরতে চায়,
ফিরে এসো বরাক কান্না ভেজা পাথুরে শরীর কিছু দাও -
যন্ত্রনা সামলে ব্যাথায় ব্যাথায় ভোর দেখতে চাই!
ভাষারা রয়েছে কবলে -
ঠাঁই নেই নরম কোলেপিঠে জাতি ,
ফিরে এসো বিদ্রুপ - বুলেট - আততায়ীর হাসি,
আমি পতাকা হাতে কালো ধোঁয়া মাখি অক্ষরে পুনরায় -
আমার ভাষারা আবারও বাঁচতে চায়!
ফিরে এসো বেঁচে থাকা।

5 মন্তব্যসমূহ
ভাষাকে আমরা বাঁচিয়ে রাখি
উত্তরমুছুনঅসাধারণ । শুভেচ্ছা ও ভালোবাসা দাদা ।
উত্তরমুছুনঅসাধারণ একটি লেখা ... অনন্য শ্রদ্ধাঞ্জলি
উত্তরমুছুনঅসাধারণ লেখা
উত্তরমুছুনঅপূর্ব প্রকাশ কবি
উত্তরমুছুন