একুশে ফেব্রুয়ারি - অঞ্জন ভট্টাচার্য




পোস্ট বার দেখা হয়েছে

একুশে ফেব্রুয়ারি 
 অঞ্জন ভট্টাচার্য 

যে ভাষাতে রবিঠাকুর বিদ্রোহী নজরুল
ছড়া কবিতা গল্প গানে ফুটিয়েছিলেন ফুল,
সেই ভাষাকে করতে নিধন দুরাচারির দল
ভয় দেখাল চোখ রাঙালো খাটালো ছল বল।
উনিশশো বাহান্ন সন একুশে ফেব্রুয়ারি
ফতোয়া দিল শাসক, হল নতুন নিয়ম জারি।
ধিকিধিকি তুষের আগুন বাড়াচ্ছিল ক্ষত
হঠাৎ করে উঠল জ্বলে দাবানলের মত,
ছাত্র যুবক নারী পুরুষ দাঁড়াল সবাই রুখে
নিজের ভাষার চাই অধিকার - স্লোগান সবার মুখে।
চলল লাঠি চলল গুলি ঝড়ল তাজা প্রাণ
কেউ হলনা পিছপা তবু, রাখল বাজি জান।
রক্ত দিয়ে বাঁচাল যারা মায়ের ভাষার মান
ভুলিনি আজও সেই ভায়েদের আত্মবলিদান।
বাংলা ভাষা আন্দোলনে বুক কাঁপেনি যাদের
আজ প্রভাতে প্রণাম জানাই সেলাম জানাই তাদের।



একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ