পোস্ট বার দেখা হয়েছে
স্মরণে নজরুল
মনের আনাচে কানাচে তোমারই জয়গান -
বিদ্রোহী কবি কাজী নজরুল মননে তোমার বাস ।
জৈষ্ঠের প্রখর তাপে জন্মলগ্ন দুখু মিঞাঁ প্রিয়তম,
আঁধারের মাঝে অসীম আকাশে তুমি সৌরজাত।
চিরভাস্বর বঙ্গোবরণ্যে কবি তোমার প্রভাব অতুলনীয় ,
জাত বিভেদ বিভাজনে বিপ্লবী কাণ্ডারী তোমার করুণা কত,
দেখ আজও ফাটল জাতির ভেদাভেদে, মুনাফায় রয়েছে মন্ত্রী।
পিষছে মানব ঘৃণতম হৃদয়ের আকুলি বিকুলি দিগ্বিদিক ।
অত্যাচারী ইংরেজ আর চোষেনা রক্ত ভারত স্বাধীন আজ,
তবু মায়ের আঁচল পুড়ছে দেখ হাহাকার আজও চারিপাশ।
সাম্যের গানের মিষ্টি সুরে বাতাসের গায়ে কলতান
কানপেতে শুনি ঐ কাঁদে নীতি, জীবন বড়ই নাজেহাল।
মন্দ-অছিলে গানের ভুবনে তোমার ছন্দে মাতোয়ারা প্রেম যাতনা নিবাসী,
সমাজের পিছে সম্প্রীতি দেখ কাঁদছে-
বিকছে দেশ লাভের আশায় নেতারা মুনাফা লুটছে ;
পথ ,মাঠ ,খাট, নিভৃত ললাট আগুন খেলায় মাতছে।
বিদ্রোহী কবি ভূস্বামী তুমি বিপ্লবের ছায়া সঙ্গী-
লৌহকপাট ভাঙ্গতে আজও তোমার ঋণ অপরিসীম ।
মুক্তির পথে চেতনার বিকাশে তুমি পরম বন্ধুর মরসুম,
লহ প্রণাম আজ, চেতনায় থাক একই বৃন্তে দুটি কুসুম।

1 মন্তব্যসমূহ
কান পেতে শুনি ঐ কাঁদে নীতি
উত্তরমুছুনঅপূর্ব কলম
এক রাশ মুগ্ধতা