পোস্ট বার দেখা হয়েছে
জাগরণ!
নজরুল আজও বিভেদ তারনে
নজরুল চেতনায় -
অন্ধত্বের সুপ্তি ভাঙায়
প্রীতিময় প্রেরণায়!
শিল্পের মুখে ভাষা তুমি দিলে
দিলে বরাভয় বুকে -
তোমার সৃজন শান্তি বারিষ
অবক্ষয় সম্মুখে!
নজরুল তুমি শিক্ষা প্রদীপে
ভেঙে যাওয়া মানচিত্রে -
তবুও রয়েছ হৃদয় বিহারে
বিশ্বাস ছায়াবৃত্তে!
তোমার সমান হয় নি সমাজ
পাকে পাকে আছে ভুল-
গহীন মনের কালিমা মিটাতে
চাই ফিরে নজরুল!

1 মন্তব্যসমূহ
পাকে পাকে আছে ভুল
উত্তরমুছুনঅপূর্ব কলম
একরাশ মুগ্ধতা