পোস্ট বার দেখা হয়েছে
কবি নজরুল
আপন সুরে বাঁশি বাজায় এ কোন্ কবিয়াল
মা জাহেদার দুখু মিঞা ,ফকির আহম্মদের লাল।
মানুষের কবি মানব প্রেমিক নিপীড়িতদের মণি
খোদা ভগবান একই মহান ছড়িয়ে নিগূঢ় বাণী।
আজও বৃন্তে প্রস্ফুটিত হিন্দু মুসলমান
সত্য সুন্দর করেছ সাধন তুমি সম্প্রীতিরই দান।
রক্তে যাহার বিদ্রোহের আগুন নেভেনা রক্ত চোখে
অগ্নিবীণার সুর ঝংকারে ছাই ,ধূমকেতুরই মুখে।
তুমিই বলেছ মিলনের কথা জাতি ধর্ম ঝুট্
শ্যামের বাঁশিতে ভক্তি পূজার নিবেদন অস্ফুট ।
কাজীর গানেতে সুর খুঁজে পেয়ে নৌকা চালায় মাঝি
মাটির মানুষের মনের কথাতে অর্থ দিয়েছ খু়ঁজি।
তোমায় প্রণমি পূণ্য লগনে কবি কাজী নজরুল
ফিরে তুমি এস এই বাংলায় বাংলার বুলবুল।
একোন্ বিধাতার কোন পরিহাস অন্তিমে নির্বাক হলেন কবি
কলমে বাঁশিতে মুখর গীতিতে যেন মৌন ,কেবল ছবি।

1 মন্তব্যসমূহ
অপূর্ব
উত্তরমুছুনএকরাশ মুগ্ধতা