বৈজয়ন্ত রাহা - কবিতা




পোস্ট বার দেখা হয়েছে


মানুষ মানুষ 



দূরত্ব একটাই, ছ’ফিটের।
মনের নয়, শরীরের নয়, ভাবনার।

সে এক নিঃশব্দ যুদ্ধ, মাথা নিচু করে লড়ে যাচ্ছি,
                      ক্লান্তি হতাশ হয়ে ফিরে যাচ্ছে , হাতে করে নিয়ে যাচ্ছে শ্মশানের চিতা,
মৃত্যুর অববাহিকা থেকে জীবনের স্রোত ধাক্কা খেয়ে বেঁকে যাচ্ছে                                                                                               নির্জনতার দিকে
খুলে ফেলছে স্ববিরোধের পোষাক আশাক, ছিঁড়ে ফেলছে দ্বিচারিতা ;

এই মুহূর্তে আমরা
যারা, ঢাল নেই , তরোয়াল নেই , নিধিরামের উত্তর-সাধক,
আমাদের একটাই অস্ত্র, বিশ্বাস ,
আমাদের একটাই স্বপ্ন ,
                        পাখির ডানায় ডানায় আবার ফিরে আসবে মানুষের উৎসব ।
অজস্র নিঃশেষের শবদেহের উপর দিয়ে হেঁটে আসছে পা ,
নদীর অস্ফুট কান্না থেকে উঠে আসছে শতাব্দীর জেহাদ,
মাথা ঝুঁকিয়ে সুইচে হাত দিচ্ছি, , ঠিক মতো আস্তানায় ফিরছি,
দেখে নিচ্ছি , কুড়ি টাকার মুখোশ , তিরিশ টাকার দস্তানা ঠিক জায়গায় আছে কিনা ,
যুদ্ধের মাথায় বসিয়ে দিচ্ছি আরও একটি ঢেউয়ের দিন  ...


তোমার আমার  পৃথিবী , গঙ্গা , আমাজন, ভলগা পেরিয়ে 
শ্যেন নদীর জলে কঙ্কালের ছায়া দেখে
প্রতিশোধের হাসি হেসে নিচ্ছে আরেকবার? 

মাথা নিচু করে লড়ে যাচ্ছি , শুধু তোমার হাতে শান্তি তুলে দেব বলে,

আর একটু অপেক্ষা করো।

একটি মন্তব্য পোস্ট করুন

11 মন্তব্যসমূহ

  1. এভাবে আপনার পক্ষেই ভাবা সম্ভব

    উত্তরমুছুন
  2. অপরাজেয় লেখা । অনবদ্য কবি।

    উত্তরমুছুন
  3. নিঃশব্দ লড়াই
    একরাশ মুগ্ধতা

    উত্তরমুছুন
  4. খুব ভালো লাগলো নিঃশব্দ লড়াই

    উত্তরমুছুন
  5. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন