আমার ভাষা - চৌধুরী সাঈদ আফ্রিদী




পোস্ট বার দেখা হয়েছে

আমার ভাষা
 চৌধুরী সাঈদ আফ্রিদী

নানান দেশে নানান ভাষা
    গর্ব তাঁদের অনেকে আশা।
কত গাথা রচিত হয়েছে এই মোর ভাষায়
  রজনী হয়েছে পার আমাদেরি আশায়।
রক্তে ভেজা বরকতের ওই লাশটি 
কী যন্ত্রণায় দেহখানি ক্রন্দন করছিল
   সেদিন হতে বুঝেছি প্রানের ভাষাটি।
 তোমরা যতই ছুড়ে ফেলো মনের আশাটি
   রক্ত দিয়ে কেনা মোদের বাংলা ভাষা টি।
শত প্রানের বিনিময়ে কিনেছি এই ভাষা
ছিনিয়ে নিলেও ও যে আমাদের ভালোবাসা।
 আমার ভাষা,আমার কথা,আমার চিন্তায়
 যুদ্ধ করে কেনা ভাষা, ভিক্ষা করে নয়।
আমার ভাষা বাংলা ভাষা,শ্রেষ্ঠ বাংলাময়
  জীবন দিয়ে কেনা ভাষা, হিংসা দিয়ে নয়।।

            

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ