সংঘমিত্রা সরকার- কবিতা




পোস্ট বার দেখা হয়েছে

অবগাহন 

আজ খোলা আকাশের নীচে শুয়ে আছ তুমি ,
শিয়রে জ্বালিয়ে প্রদীপ 
কোন অজানা দেশের নিমন্ত্রণে অপেক্ষায় ছিলে রাতভর!
কঠিন সময় কেবল ঘুম পড়াতেই জানে।
একটি ক্ষুধার্ত রাতের পর 
নিমেষেই যেন স্মৃতি হয়ে যায় সবই;
আকাশ ভরেছে দুদিনের মেঘে,
বুঝিনি আগে প্রমাণপত্র লুকিয়ে ছিল বজ্রপাতে!
ভালোবেসে যতই আগলে রাখি নিশ্ছিদ্র নিশ্বাসের কাছে ;
শেষযাত্রায় সঙ্গী হতে পারিনা আমরা কেউই।
আরও একটা জোড় ভেঙে যায় চলচিত্রের,কল্পনার কিংবা নিষ্ফল বাস্তবের।
শেষ নিঃশ্বাসটুকু কুড়িয়ে কোথাও বা বেঁচে থাকতে হয় শোকস্তব্ধে বিহ্বল, স্থবীর অবশেষ জীবনের........


একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ